Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মিডল স্কুল ছাত্রদের তথ্য সহায়তা দিচ্ছে লিংক স্কলারস

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: October 17, 2016 | 12:38 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিডল স্কুল ছাত্রদের শিক্ষা, শারিরিক ও মানসিক উন্নয়নে বিনামূল্যে নানাবিধ সুবিধা দিতে কাজ শুরু করেছে লিংক স্কলারস নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকেলে কলম্বিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন সংগঠনটির কার্যক্রম এবং উদ্দেশ্য তুলে ধরেন লিংক স্কলারসের ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর মাইশা সোনার, প্রোগ্রাম ডাইরেক্টর প্রিয়েতা আহমেদ রিচি ও হেড অব আউটরিচ আহমেদ হুসেন। তাদের সহয়তা করেন হেড অব মার্কেটিং ইশাত হোসেন।drop_2

বক্তব্য রাখেন অনুষ্ঠানের গেষ্ট স্পিকার সেচ্ছোসেবী সংগঠন মিডিফান্ডের ডিরেক্টর রেবানা রহমান। ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লিংক স্কলারের মেন্টর কার্লোস ফ্লোরেস, ডেভোরা রবিনসন, মোহাম্মদ চৌধুরী, রেবেকা রুবালকাবা।

লিংক স্কলারের উদ্যেক্তারা জানান, মাইনরিটি ব্যাকরাউন্ড ও লো ইনকাম পরিবারের ছেলে মেয়েদের মধ্যে হাইস্কুল ড্রপ আউট ও কলেজের ভর্তির হার অনেক কম। এর কারন স্থায়ী অবিভাসন নিয়ে যে সমস্ত ছেলে-মেয়েরা যুক্তরাষ্ট্রে আসেন তারা হাইস্কুল ভর্তিসহ শারিরিক, মানসিক নানা সমস্যায় পড়েন। স্বল্প আয় এবং এসব সমস্যা তারা কিভাবে মোকাবেলা করবেন সে বিষয়ে তাদের কাছে কোন তথ্য বা জ্ঞান থাকে না। ফলে তারা নানা জটিলতার মুখে পড়েন। তাদের এ বিষয়ে সঠিক জ্ঞান, দিক নির্দশনা, পেশাগত উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তা দেবে লিংক।
এ বছর মূলত এইট গ্রেড ছাত্রদের এ সহয়তা দেয়া হচ্ছে। আগামী বছর সেভেন গ্রেড ছাত্রদেরও এ সুবিধার আওতায় আনা হবে। প্রতিমাসে তথ্য সহায়তা দিতে একটি করে ওয়ার্কশপ আয়োজন করবে লিংক স্কলারস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ