যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান কাউন্সিলর হয়ে জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন
বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচতি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে যোগদানের জন্য আজ ১৬ অক্টোবর রবিবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন। ড. সিদ্দিকুর রহমানের সফরসঙ্গী হিসাবে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, অন্যতম সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (প্রথম) ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, কার্যকরী পরিষদ সদস্য শাহানারা রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগেরর কেন্দ্রীয় কাউন্সিল ঘিরে দেশের ন্যায় প্রবাসী দলীয় নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয় প্রথমবারের মতো কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়ায় প্রবাসী দলীয় নেতৃবৃন্দ বেশী উৎসাহী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবার আওয়ামী লীগের কাউন্সিলর হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর তালিকার শীর্ষে স্থান পেয়েছেন এই তিনজন। দলীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলর হলেও এবার প্রথমবারের মতো কাউন্সিলর হলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র আওয়ামী ছাড়াও যুক্তরাজ্য, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন দেশের কয়েকশত প্রবাসী নেতৃবৃন্দ এবারের কাউন্সিলে যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস ও সাধারণ সম্পাদক এম এ গণির নেতৃত্বে প্রবাসী নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ