Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক পদে মনিকা রায়কে পুন:নির্বাচনের আহবান শিল্পকলা একাডেমির

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: October 17, 2016 | 1:01 AM

সাবেদ সাথী, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কামালরুহুল পরিষদের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মনিকা রায়কে পুনরায় নির্বাচিত করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন নিউইয়র্কস্থ শিল্পকলা একাডেমি। উপলক্ষে গত শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিল্পকলা একাডেমি আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় পরিচিতমুখ মনিকা রায়। তিনি বিগত দুই বছর বাংলাদেশ সোসাইটির একজন সফল সাংস্কৃতিক সম্পাদক। সদা হাস্যময়ী মনিকা শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, তাঁর উদ্যোগ প্রচেষ্টায় ম্যানহাটনে একটি বাংলাস্কুল প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে তিনি উক্ত বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি নিউইয়র্কের প্রবাসীদের নানা ধরনের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও সর্বাধিক সহযোগিতা প্রদান করে থাকেন। আর কারনেই শিল্পকলা একাডেমির সদস্যবর্গসহ প্রবাসীরা বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে মনিকা রায়কে সাংস্কৃতিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহাবান জানান। 
শিল্পকলা একাডেমির সাভাপতি মনিকা রায়ের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিলন কুমার রায়, সহসভাপতি শিবলী সাদিক, তৌহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন ফিলিপ্স, সাহিত্য সম্পাদক মোহর খান কার্যকরী সদস্য নিপা জামান প্রমুখ। সভায় বাংলাদেশ সোসাইটির সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কোষাধক্ষ মোহাম্মদ আলী, কামালরুহুল পরিষদের কার্যকরী সদস্য পদপাথী মোহাম্মদ সাদী মিন্টু মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV