Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র এ মাসেই ৮৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: October 17, 2016 | 1:19 AM

দীন ইসলাম : ৮৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ওই পত্রে চার্টার্ড বিমানে করে দুই ট্রিপে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়। মার্কিন দূতাবাসের এ নোট ভারবাল পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে ৮৬ জন নির্বাসিত বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের পাঠানো তালিকা পর্যালোচনায় দেখা যায়, আটককৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সবার নামের পাশাপাশি জন্ম-তারিখ উল্লেখ করা হয়েছে। কারো আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স নম্বর, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য ট্রাভেল ডকুমেন্টের নম্বর উল্লেখ করা হয়েছে। গত ২২শে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস উইং-এর সহকারী সচিব স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়। এতে বলা হয়েছে, ইউএস অ্যাম্বাসির কাছ থেকে পাওয়া চিঠি অনুযায়ী তারা ৮৬ জনের একটি তালিকা পাঠিয়ে তাদেরকে ফেরত নেয়ার জন্য বলেছে। এ ৮৬ জনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এ তালিকা উপযুক্ত নথিপত্র সহ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে জমা দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে তালিকাভুক্ত বাংলাদেশি ব্যক্তিদের ট্রাভেল পারমিট ইস্যু করতেও অনুরোধ করেছিল মার্কিন সরকার। মার্কিন দূতাবাস জানিয়েছে অক্টোবরে দুইটি ফ্লাইটে এদেরকে
বাংলাদেশে ফেরত পাঠাবে। উল্লেখ্য, তালিকাভুক্ত ৮৬ জন আগের ১৬৫ জনের মধ্যে অন্তর্ভুক্ত। যাদেরকে বাংলাদেশি অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। এসব বাংলাদেশি ব্যক্তি যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার পক্ষে নানা যুক্তি তুলে ধরে সম্ভাব্য সব আইনি প্রক্রিয়া শেষ করেছে এবং চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এ বিষয়ে কাজ শুরু করেছে। তৈরি করছে একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। ব্যক্তি তথা পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে বাংলাদেশিদের অনেকেই বৈধ বা অবৈধ পন্থায় অনেক সময় দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে যায়। এ কারণে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলোর কয়েকটি অঞ্চলের নাগরিক বাংলা ভাষা ব্যবহার করে। এমন পরিস্থিতিতে শুধু ভাষাগত মিল বিবেচনা করে কোনো আটক নাগরিকদের বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য করা ঠিক নয়। এমন পরিস্থিতিতে বাংলা ভাষা ব্যবহারকারী আটক যেসব নাগরিক বাংলাদেশের ঠিকানা সরবরাহ করবে তাদের দেয়া ঠিকানায় তদন্ত করে সঠিক প্রমাণিত হলে শুধু তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা যুক্তিসঙ্গত। এছাড়া, বিষয়টি নিয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুয়েক দিনের মধ্যে তালিকাটি যাচাই বাছাইয়ের কাজ করা হবে। তবে তালিকায় কারো ঠিকানা উল্লেখ না থাকায় পরিচয় শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হবে। এ কারণে আটককৃতদের বাংলাদেশের ঠিকানা থাকলে তা উল্লেখ করতে ফিরতি চিঠি দেয়া হতে পারে। আটককৃতদের তালিকায় আছেন: হাসান মাহমুদ, মোহাম্মদ উদ্দিন, মো. আলম, সোহরাব হোসেন, মো. মোহসিন, বাচ্চু মিয়া, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হোসেন, গাজী কবির, আহম্মদ রুমন, আবুল কাশেম, মো. রহমান, এনামুল ইসলাম, মো. শিপন আহম্মেদ চৌধুরী, আবু বক্কর, মো. আজিজুর রহমান, রিপেন নজরুল, জাহিদুর রহমান, সাবুল হাসাইন, সৌরভ দেব, বিবেক কান্তি দাস, আব্দুল মাসুদ, সাব্বির আহমেদ, জয়নাল আবেদীন, মামুন আলম, মোহাম্মদ শাহাদত, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, মনিরুল মুন্না, বি. হুসাইন, মো. আরাফাত, তাজুল ইসলাম, সোহরাব হোসেন, সামসুদ্দিন, আব্দুর রহীম, মোহাম্মদ ইসলাম, আকতার হুসেইন, শাহীন আহম্মেদ, নাসির উদ্দিন, ফারুক আহমদ, মোহাম্মদ রহিম, মোহাম্মদ সোহেল, আহমদ শেখ সিব্বিন, শিব্বির আহমদ, আব্দুর রহমান, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ ইসলাম, মো. ইসলাম, রাশেদুল ইসলাম, জাহেদ আহমদ, আবু সাঈদ, মোহাম্মদ ভূঁইয়া, হাসান মোহাম্মদ, শরিফুল হাসান, মো. ওহিদুর রহমান, মোহাম্মদ উদ্দিন, এনায়েত করিম, রিপন সর্দার, ফয়েজ মোল্লাহ, আব্দুস সামাদ, বশির বাবু, মোহাম্মদ হুদা, মোহাম্মদ রহমান, মাইনুল ইসলাম, অহিদুল ইসলাম, সুলতানুল আরফিন, মিনহাজুর রহমান, হুমায়ুন কবির, নাসের এম. ডাবু, আব্দুল রহমান, মোহাম্মদ ইসলাম, মামুনুর রশীদ, রুহুল আমিন, কালু চৌধুরী, নূরুল আলম, শরীফ উল্লাহ, মালিক খসরু, আকরাম হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আল আমিন, অসীম চন্দ্র দাস, আসাদুল সিদ্দিকী, মিল্টন রোজারিও, ইকবাল হোসেন ও মো. শফিকুল আলম। এদের নামের পাশাপাশি অনেকের বিপরীতে কিছু তথ্য দেয়া আছে। তবে তা অসম্পূর্ণ। এর আগে কয়েক দফা অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চার্টার্ড বিমানের মাধ্যমে তারা এদের ফেরত পাঠায়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV