Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সোসাইটির সাথে নতুন প্রজন্মের সেতুবন্ধন সুদৃঢ় করাই আমার মূল লক্ষ্য : রিজু মোহাম্মদ

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: October 19, 2016 | 12:42 AM

নিউইয়র্ক (ইউএনএ): রিজু মোহাম্মদ নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অতিপরিচিত মুখ। কমিউনিটিতে তার আরো পরিচয় তরুণ সংগঠক, সাংবাদিক ও ব্যবসায়ী হিসেবে। বয়সে তরুণ, সদা হাস্যোজ্জল, আর কাজে স্মার্ট রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ‘কুনু-আজম’ প্যানেল থেকে প্রচার ও জনসংযোগ পদপ্রার্থী। প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন (মিনি পার্লামেন্ট) হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে রিজু জানান, ‘নির্বাচিত হলে তার প্যানেলের নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সোসাইটির সাথে নতুন প্রজন্মের বন্ধন সুদৃঢ় করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য’। তিনি বলেন, ‘কুনু-আজম’-এর নেতৃত্বে সোসাইটিতে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। সেই সাথে আগামী দিনের জন্য অভিজ্ঞতা অর্জন করতে চাই। সর্বোপরি প্রবাসে শক্তিশালী আর ঐক্যবদ্ধ বাংলাদেশী কমিউনিটি গড়তে আমার অবদানটুকু রাখতে আপনাদের সহায়তা চাই।’
তরুণ প্রজন্মের প্রতিনিধি রিজু মোহাম্মদ আক্ষেপ করে বলেন, বাংলাদেশ সোসাইটির বর্তমান সদস্য ১৮ হাজারেরও বেশী। অথচ তাদের মধ্যে তরুণ সদস্য মাত্র ১০ শতাংশের মত। ভবিষ্যতে এই সংখ্যা না বাড়ালে, অর্থাৎ তরুণদের সম্পৃক্ত করতে না পারলে বাংলাদেশ সোসাইটির সঙ্গে নতুন প্রজন্মের দূরত্ব দিন দিন বেড়ে যাবে। রিজু বলেন, অনেকে মুখে নতুন প্রজন্মের কথা বলে প্রতিশ্রæতির ফুলঝুড়ি ছড়াচ্ছে। অথচ বাস্তবচিত্র ভিন্ন। প্রবাসে নতুন প্রজন্মের জন্য কিছু করতে চাইলে আগে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাহলে ভবিষ্যতে নতুন প্রজন্মই বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে এগিয়ে আসবে। যে উদ্দেশ্যে বাংলাদেশ সোসাইটির জন্ম হয়েছিল সে উদ্দেশ্যও বাস্তবায়িত হবে। প্রবীনদের অভিজ্ঞতার আলোকে নবীনরাই এ সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এ কারণে নির্বাচনে আমার এজেন্ডাই হচ্ছে সোসাইটির সঙ্গে নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানো।
বাংলাদেশের অন্যতম পবিত্র ভূমি বলে পরিচিত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান রিজু মোহাম্মদ ছোটবেলায় মা-বাবার হাত ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন শুরু করেন। তাদের স্থায়ী বসবাস নিউইয়র্ক সিটির জ্যামাইকা। স্কুল জীবনে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)’র স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে কমিউনিটির সামাজিক কর্মকান্ডে তার পদচারণা শুরু। সেই থেকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবসহ অসংখ্য সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কমিউনিটির কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক কর্মকান্ডের যোগ্যতায় ইতিমধ্যেই রিজু মোহাম্মদ জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক প্রচার ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও বর্তমানে কার্যকরী পরিষদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত চলতি বছরের বৈশাখী মেলায় তিনি ছিলেন সদস্য সচিব। আরো দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাবেক প্রচার ও সাহিত্য সম্পাদক আর বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক প্রচার ও সাংগঠনিক এবং নির্বাচন কমিশনের সাবেক সদস্য। রিজু আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কোষ্যধ্যক্ষ ছাড়াও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর একজন স্থায়ী সদস্য। সাপ্তাহিক এখন সময়-এর ফটো সাংবাদিক হিসেবে প্রবাসে তার সাংবাদিকতা শুরু। পরবর্তীতে এসটিভি ইউএস ছাড়াও এটিএন বাংলা ইউএসএ, এটিএন নিউজ ইউএসএ ও চ্যানেল আই ইউএসএ, সাপ্তাহিক দেশকণ্ঠ প্রভৃতি মিডিয়ায় সাংবাদিক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলা টিভি নিউইয়র্ক-এর অন্যতম পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়া জ্যাকসন হাইটসের বহুল পরিচিত ‘ডিজাইন স্টুডিও’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
রিজু মোহাম্মদ বলেন, ‘কুনু-আজম’ প্যানেলের ¯েøাগান ‘সৃজনশীল, যোগ্য, সৎ ও গতিশীল নেতৃত্বের প্রত্যাশায়’ সোসাইটির নির্বাচনে জয়ী হলে আমরা বাংলাদেশ সোসাইটিকে আরো গ্রহণযোগ্য, গণমুখী, সার্বজনীন করে প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদান, বাংলাদেশ ভবন বা কমিউনিটি সেন্টার স্থাপন, নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার, বাংলাদেশ ডে প্যারেড উদযাপনের উদ্যোগ গ্রহণ ও সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন অব্যাহত রাখা, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে প্রবাসীদের সেতু-বন্ধন রচনা করে সমস্যা সমাধানে সচেষ্ট থাকা, প্রবাসীদের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত করে ফেডারেল, স্টেট ও সিটি হলের সকল সুযোগ-সুবিধা আদায়ে কাজ করা এবং ইমিগ্রেশনসহ সামাজিক নিরাপত্তার জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ, প্রবাসীদের স্বার্থে সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সোসাইটির সাবেক কর্মকর্তাদেরকে সোসাইটির সাথে সম্পৃক্ত করে সোসাইটিকে আরো গতিশীল এবং নতুন প্রজন্মের জন্য বাংলা শিক্ষা কার্যক্রম ও ফ্রি আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু এবং বাংলাদেশী মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক বৃত্তি প্রদান করে মেধা বিকাশে সহযোগিতা করাই হবে আমাদের মূল এজেন্ডা। নির্বাচনে তিনি সকল ভোটারের দোয়া ও ভোট কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV