Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের এবারের শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক বুধবার রাত ৯টায় : পরিবর্তন না পুনরাবৃত্তি

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: October 19, 2016 | 1:18 AM

এবারের প্রেসিডেন্সিয়াল বিতর্কের শেষ পর্বে কী বলবেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডনাল্ড ট্রাম্প! তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। প্রথম ও দ্বিতীয় বিতর্কে তারা দুজন দেশের ভবিষ্যতের চেয়ে ব্যক্তিগত আক্রমণ চর্চা করেছেন। এ নিয়ে সমালোচনাও বিস্তর। এবারের বিতর্কে কি তারা বিষয়ের পরিবর্তন আনবেন। না পুরনো ইস্যুতেই নতুন করে বিতর্কে লিপ্ত হবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা) অনুষ্ঠেয় তৃতীয় ও সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে তারা কী বলবেন সেদিকে তাকিয়ে আছে পুরো যুক্তরাষ্ট্র ও বিশ্বের সচেতন মানুষ। এদিনের বিতর্কের পুরোটাই সরাসরি সম্প্রচার করবে সিএনএন টেলিভিশন। এ ছাড়া সিএনএন ডটকম অনলাইনেও পাওয়া যাবে সরাসরি সম্প্রচার। এ ছাড়া সিএনএন পলিটিক্স অনুষ্ঠানে তাৎক্ষণিক বিশ্লেষণ ও প্রতিক্রিয়া তুলে ধরা হবে। এরপর দুই প্রার্থীর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হবে সত্যতা যাচাই। সিএনএন-এর রিয়েলিটি চেক টিম করবে ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই। দ্বিপক্ষীয় সংগঠন দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস এ বিতর্ক আয়োজন করছে। এতে থাকবে ৯০ মিনিট সময়। বিজ্ঞাপন বিরতি ছাড়াই এ সময় হিলারি ও ট্রাম্পের বিতর্ক প্রচার করা হবে। এবার বিতর্ক হবে লাস ভেগাসে ইউনিভার্সিটি অব নেভাদায়। মডারেট হিসেবে দায়িত্ব পালন করবেন ফক্স নিউজের ক্রিস ওয়ালেস। গত সপ্তাহে তিনি বিতর্কের বিষয় ঘোষণা দিয়েছেন। এতে থাকবে ঋণ প্রসঙ্গ, অভিবাসন, অর্থনীতি, সুপ্রিম কোর্ট, বিদেশি হট স্পট, প্রেসিডেন্ট হওয়ার জন্য সুস্থতা ও যোগ্যতা। এদিনের বিতর্কেও থাকবে ৬টি পর্ব। প্রতিটির বিস্তার হবে ১৫ মিনিট। এ সময়ে হিলারি ও ট্রাম্পকে সরাসরি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমে দুই প্রার্থীই প্রশ্নের জবাব দেয়ার জন্য দুই মিনিট করে সময় পাবেন। তারপর মডারেটর বা উপস্থাপক যতক্ষণ অনুমতি দেন ততক্ষণ পর্যন্ত তারা এ নিয়ে একে অন্যের যুক্তি খণ্ডন করবেন। তবে এ পর্বে থাকছেন না থার্ড পার্টি প্রার্থী গ্যারি জনসন, জিল স্টেইন, ইভান ম্যাকমুলিন। কারণ, জরিপে তারা খুব কম সমর্থন পেয়েছেন। এ জন্য তাদেরকে এ বিতর্কের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়নি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আর এক মাসেরও কম সময় আছে। তার আগে এটিই সর্বশেষ বিতর্ক। এ বিতর্কে কোনো প্রার্থী বিজয়ী হন তা এখন সময়ই বলে দেবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV