Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন : হিলারিকে সমর্থন দিয়েছে ৭০ নোবেল পুরস্কার বিজয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: October 19, 2016 | 6:34 PM

অনলাইন ডেস্ক: বিভিন্ন সময় বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ৭০ ব্যক্তি এক খোলা চিঠিতে ডেমক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার ওই চিঠিতে তারা বলেন, স্বাধীনতার সুরক্ষা এবং সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান পৃথিবীকে নানামুখি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যেগুলো মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার প্রয়োজনীয়তা সবচেয়ে ভালো হিলারিই বুঝবেন বলেও মনে করেন বিভিন্ন ক্ষেত্রের ওই বিশেষজ্ঞরা। যদিও ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কোনও কথা বলা হয়নি। তবে যে নীতিতে বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি অবজ্ঞা দেখানো হয়েছে সেই নীতি আমেরিকার সম্মান ও জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

চিঠিতে বলা হয়, “আমাদের এমন একজন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি আমাদের দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে সমর্থন করবেন এবং এর অগ্রযাত্রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।” চিঠিতে সাক্ষর করা নোবল বিজয়ীদের মধ্যে রসায়নবিদ পিটার অ্যাগরে, অর্থনীতিবিদ রবার্ট জে. শিলার এবং পদার্থবিদ রবার্ট উডরো উইলসনের মত নোবেল জয়ীরা রয়েছেন। তারা লেখেন, “আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন আমাদের দেশের এবং বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV