Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 19, 2016 | 7:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে হিউম্যান সাপোর্ট করপোরেশন তাদের দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচীর আয়োজন করে গত ১৮ই অক্টোবর মঙ্গলবার। এদিন বিকেল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ কর্মসূচীতে ব্যাপক সাড়া মেলে প্রবাসীদের। মানুন’স টিউটোরিয়ালের সত্ত্বাধিকারী প্রফেসার শেখ আল মামুনকে টিকা দানের মাধ্যমে দ্বিতীয় ফ্রি টিকাদান কর্মসূচীর উদ্বোন করা হয়।flu_2
হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলীর সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, সোনালী এক্সচেঞ্জ ব্রঙ্কস শাখার ম্যানেজার মো. মজিবুল হক মিলন, রিন্টু মোল্যা, রোজী হোসাইন, আবুল কালাম আজাদ, রিটন ও জুনান নাশিদ সানিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচীর গ্র্যান্ড স্পন্সর ছিল ডুয়েন রীড এবং ওয়েল কেয়ার।
এসময় সংগঠনের সভাপতি প্রবাসের বিশিষ্ট রিয়েলস্টেট ব্যবসায়ী ও মাল্টিসার্ভিস প্রোভাইডার মূলধারার রাজনৈতিক সংগঠক মোঃ সোলায়মান আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থ্যতার লক্ষে এই ফ্রি ভ্যাকসিন কর্মসচীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তারা জানান, যাদের হেলথ ইন্সুরেন্স নেই বা যারা নবাগত, বিনা মূল্যে টিকা দানের সুযোগ তারাই বেশী গ্রহণ করেন। যারা এখনো টিকা নেন নি বা আন ডকুমেন্টেড বা ভিজিটর, তারাই মূলতঃ এই কর্মসূচীর বেনিফিসিয়ারি হয়।
আয়োজক সংগঠনের মো: সোলায়মান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন দলমত নির্বিশেষে সকলকে স্বপবিারে এ টিকাদান কর্মসূচীতে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তারা জানান, এর আগে গত ২৫শে সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে সংগঠনের কার্যালয়ে মান্নান সুপার মার্কেটের সত্ত্বাধিকারী সাঈদ রহমান মান্নানকে টিকা দানের মাধ্যমে প্রথম কর্মসূচির উদ্বোধন হয়। প্রায় অর্ধশতাধিক লোক বিনা মূল্যে টিকা দানের সুযোগ গ্রহণ করেন ওই কর্মসূচীতে। প্রমম কর্মসূচীর ব্যাপক সাড়া উপলব্ধি করেই তারা দ্বিতীয় কর্মসূচি হাতে নেন বলে জানান।
তারা বলেন, মানুষ মানুষের জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। নির্যাতিত নিপিড়ীত বঞ্চিত অসহায় সম্বলহীন অসহায় দেশী ও প্রবাসীদের কল্যাণে দলমত নির্বিশেষে নিজ নিজ সামথ্য অনুযায়ী হিউম্যান সাপোর্ট করপোরেশনের সাথে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে সহযোগিতার আহ্বান জানান তারা।
মো: সোলায়মান আলী জানান, প্রবাসীদের নানাবিধ প্রয়োজনীয় সমস্যার সমাধান কল্পে বিভিন্ন সুযোগ সুবিধা, বাধাবিপত্তি, দায়দায়িত্ব ও অধিকার শীর্ষক বিভিন্ন সেমিনার, মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ ছাড়াও নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার লক্ষে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
যোগাযোগ : ৩৭-২২,৭৩ স্ট্রিট সুইট ২জি. জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন: ৩৪৭-২৩৬-২৭৩৭, ৯১৭-৪৯৫-৩৯৯৯।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV