Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 20, 2016 | 2:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলাদেশ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের উন্মুক্ত এক বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে ইসরাইলি বসতি স্থাপন। ফিলিস্তিন-ইসরাইল বিরোধের শান্তিপূর্ণ, ন্যায় ও টেকসই সমাধান করতে আহ্বান জানান মাসুদ বিন মোমেন। ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র’র আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে ইসরাইলের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের লঙ্ঘন বন্ধ করতে দেশটিকে চাপপ্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। গাজা উপত্যকায় বিগত ১০ বছর ধরে ইসরাইলি অবরোধে ২০ লক্ষ মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের অবরোধের ১৫ বছর পূর্তিতে ২০১৭ সালকে আন্তর্জাতিক দখলদারি মুক্ত বছর ঘোষণার বিষয়ক বাংলাদেশের এক প্রস্তাবের বিষয়ও  কাউন্সিলে উত্থাপন করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV