Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের উডসাইড মাদানী মসজিদে শুকরানা মাহফিল ও ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: October 20, 2016 | 5:45 PM

নিউইয়র্ক: নিউইয়র্কে উডসাইড মাদানী মসজিদের শুকরানা মাহফিল ও ডিনার গত ১৫ অক্টোবর শনিবার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সহ¯্রাধিক পুরুষ-মহিলার উপস্থিতি লক্ষণীয় ছিল। মাগরিব নামাজের পর ডিনার পরিবেশন শুরু হয় চলে মধ্যরাত পর্যন্ত। উডসাইড, জ্যাকসন হাইটস, এলমহাষ্টসহ সিটির প্রায় সকল মসজিদে উম্মুক্ত দাওয়াত প্রদান করা হয় সম্মানিত মুসল্লিদেরকে। বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম উলামাগণের উপস্থিতিতে মাহফিল ছিল প্রানবন্ধকর।

মাহফিলে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওসমান। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম সারওয়ার ও সেক্রেটারী আজিজ ওসমানী শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে মাহফিলের কার্যক্রম শুরু। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল ইসলাম। পবিত্র কুরআন-হাদীসের আলোকে আল্লাহর ঘর প্রতিষ্ঠার গুরুত্ব ও ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, লং আইল্যান্ড, ব্রুকলিন, ওজন পার্ক, জ্যামাইকা, ব্রঙ্কসসহ বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম, আলেম ও মুফতিগণ।

উল্লেখ্য যে, ২০১০ সালে একটি খ্রীষ্টান চার্চ ১১০০০০০.০০ ( এগার লক্ষ) ডলারে ক্রয় ও রিনোভেশনের মাধ্যমে মাদানী মসজিদের কার্যক্রম শুরু হয়। এলাকাবাসী, সম্মানিত মুসল্লি ও কমিউনিটির অনেকের ব্যক্তিগত অনুদান, লোন ও কর্জে হাছানার মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং সকলস্তরের মুসল্লিগণের ও অন্যান্য এলাকার ভাই ও বোনের আর্থিক সহযোগিতায় এই বছর আল্লাহর ঘর (মাদানী মসজিদ) ঋণমুক্ত হয়। এ সব কার্যত্রুমে মসজিদ পরিচালনা পরিষদ ছিল খুবই আন্তরিক।

তাই আল্লাহর শুকরিয়া আদায়, সকল ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর উদ্দ্যেশে মাহফিল ও ডিনারের আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি। শুকরানা মাহফিল বাস্তবায়নে মসজিদেদের কোন ফান্ড থেকে অর্থ খরচ করা হয়নি। মসজিদ পরিচালনা কমিটি ও উপদেষ্টামন্ডলীর সদস্য ও শুভানুধ্যায়ী কিছু ভাইদের আর্থিক অনুদানে উক্ত মাহফিলের কাজ সুচারু রূপে সম্পন্ন করা হয়। বর্তমানে স্থাপিত মসজিদের ত্রুয় বাবদ কার্যত্রুম শেষ হলেও নতুন ভবন নির্মাণ, মসজিদ সম্প্রসারণের জন্য পাশের বাড়ী ক্রয়, ইসলামিক স্কুল প্রতিষ্ঠান করার বৃহৎ পরিকল্পনা করেন কার্যকরী পরিষদ। আল্লাহর এ ঘর সম্পূর্নরূপে বাস্তবায়নের জন্য সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন মসজিদ পরিচালনা পরিষদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV