Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন : প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন ডনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: October 22, 2016 | 3:42 PM

ক্ষমতায় গেলে প্রথম ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা প্রকাশ করবেন রিপাবলিকান দল থেকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভ্যানিয়ার গেটিসবার্গে এক ভাষণে তার এ ঘোষণা দেয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, এটাই হবে তার ‘ক্লোজিং আরগুমেন্ট’ অর্থাৎ তার কর্মপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা। এতে তার মৌলিক নীতি, ক্ষমতায় গেলে কি কি নীতি অনুসরণ করবেন তার বিস্তারিত থাকবে। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক
প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত পেনসিলভ্যানিয়ার গেটিসবার্গে দাঁড়িয়ে তার ‘গেটিসবার্গ অ্যাড্রেস’ বা গেটিসবার্গের ভাষণ দিয়েছিলেন। তবে আব্রাহাম লিঙ্কন ঠিক যেখানে দাঁড়িয়ে তার ভাষণ দিয়েছিলেন, ঠিক সেখানেই ভাষণ রাখবেন না ট্রাম্প। ফক্স নিউজ ফ্রাইডে নাইট অনুষ্ঠানে ট্রাম্প ও তার প্রচারণাবিষয়ক সহযোগীরা এই ‘ক্লোজিং আরগুমেন্টে’ কি কি থাকবে সে বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। ট্রাম্প বলেছেন, আমি এ বিষয়টি শনিবার বিস্তারিত বলতে চাই। আমি শুধু বলতে চাই, আমরা আমেরিকাকে আরো একবার গ্রেট বানাতে চাই। আমি মনে করি, শনিবারটা হতে যাচ্ছে একটি স্পেশাল জায়গায় একটি স্পেশাল দিন। শুক্রবার রাতের শেষে ট্রাম্পের প্রচারণা সহযোগীরা বলেছেন যে, নিজের প্রার্থিতা ও তার নতুন নীতি নিয়ে ১০টি মূলনীতি ঘোষণা করবেন। তবে সেগুলো কি সে বিষয়ে কোনো উদাহরণ দিতেও তারা অস্বীকৃতি জানান। ট্রাম্পের একজন সিনিয়র প্রচারণাবিষয়ক সহযোগী বলেছেন, দেশ যখন বিভক্ত হয়ে পড়েছিল তখন আব্রাহাম লিঙ্কন যে গেটিসবার্গে দাঁড়িয়ে তার গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ভূমিকা রেখেছিলেন সেই এলাকায়ই ট্রাম্প ভাষণ দেবেন। এ ভাষণে কিভাবে রিপাবলিকান দলকে আরো তৎপর, বিস্তৃত করা যায় সে বিষয়ে তিনি তার পরিকল্পনা প্রকাশ করবেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ