নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি : ডা. ওয়াজেদ আহ্বায়ক, কায়েস সদস্য সচিব
নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের মাধ্যমে ক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের বিশেষ সাধারণ সভায় সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানকে আহ্বায়ক এবং টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েসকে সদস্য সচিব করে গঠিত আট সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মেয়াদ থাকবে এক বছর। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের মধ্যে আহ্বায়ক কমিটি নতুন সদস্য/ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ ছাড়াও সাংগঠিনক সকল কর্মকান্ড পরিচালনা করবে।
সিটির জ্যাকসন হাইটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার অপরাহ্নে অনুষ্ঠিত প্রেসক্লাবের সভায় সভাপতিত্ব করেন সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। খবর ইউএনএ’র।
সভার শুরুতে প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মরহুম ফাজলে রশীদের চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণে তাঁর বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ছিলো ফাজলে রশীদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রের মিনাসোটা অঙ্গরাজ্যে ইন্তেকাল করেন।
এরপর সভায় আলোচনায় অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মঈনুদ্দীন নাসের ও আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ক্লাবের সিনিয়র সহ সভাপতি তাসের মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কার্যকরী পরিষদ সদস্য এবিএম সালেউদ্দীন, সাবেক কোষাধ্যক্ষ মমিন মজুমদার, সদস্য হাবিব রহমান, সৈয়দ ইলিয়াস খসরু, মেহেরুন্নেসা জোবায়দা, শিবলী চৌধুরী কায়েস প্রমুখ।
সভার সিদ্ধান্ত মোতাবেক ক্লাবের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এবিএম সালাহউদ্দিন আহমেদ, মমিন মজুমদার, আলমগীর সরকার, সৈয়দ ইলিয়াস খসরু, আবিদুর রহীম ও হাসানুজ্জামান সাকী। পরবর্তীতে সভায় উপস্থিত বক্তারা নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা একে অপরের সহযোগিতার মাধ্যমে প্রবাসে পেশাগত মর্যাদা বৃদ্ধির পাশাপাশি ক্লাবের কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রেসক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খান ও সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস তাদের বক্তব্যে নতুন দায়িত্ব পালনে ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং