মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ট্রাম্পকে সমর্থন দেবে না শীর্ষ সমকামী সংগঠন
যুক্তরাষ্ট্রে রিপাবলিকানপন্থি শীর্ষ সমকামী বিষয়ক সংগঠন সমর্থন দেয় নি ডনাল্ড ট্রাম্পকে। এ সংগঠনটির নাম ‘দ্য লগ কেবিন রিপাবলিকানস’। তারা রিপাবলিকানপন্থি সমকামী গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ট্রাম্পের প্রশংসা করলেও কিছু বিষয়ে, বিশেষ করে সমকামী ইস্যুতে তার সঙ্গে মতভেদ আছে গ্রুপটির। যেসব মানুষ সমকামী বিয়েতে অমত দেখাবে তাদেরকে শাস্তি দেয়ার বিষয়টি দীর্ঘদিন সেখানে আলোচনায়। এ বিষয়ে একটি বিল আনা হয়েছে। সেই বিলের অধীনে যারা সমকামীদের বিয়ের বিরোধিতা করবে তাদের সুরক্ষা দেয়া হবে। এ বিলটিতে ট্রাম্পের অনেক উপদেষ্টা ও সমর্থকের সমর্থন রয়েছে। এ জন্য ট্রাম্পের ওপর ক্ষুব্ধ গ্রুপটি। তাই তারা তাদের সমর্থন প্রত্যাহার করেছে। এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, লগ কেবিন রিপাবলিকানরা দীর্ঘ সময় ধরে বলে আসছে যে, তারাএকটি একক ইস্যুভিত্তিক সংগঠন নয়। তাদের সদস্যদের শুধু ভোটাধিকারের বিষয়ে তারা শুধু কাজ করে না। তারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের সুরক্ষা বিষয়ক নির্বাচনী দৌড়ে বরং আত্মনিয়োগ করবে। উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্প মাঝে মাঝেই এলজিবিটি আমেরিকানদের একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেে আখ্যায়িত করতেন। বিশেষ করে জুনে অরল্যান্ডোতে সমকামীদের একটি নৈশক্লাবে হামলার পর তিনি এটা বেশি করে বলেছেন। জুলাইয়ে রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে তার বক্তব্যেও এ কথাটি বলেছেন। এ বিষয়ে দ্য ওয়াশিংটন ব্লেড লিখেছে, এলজিবিটি সম্প্রদায়ের বিষয়ে এতটা ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে ট্রাম্পই প্রথম রিপাবলিকান প্রার্থী।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests