নিউইয়র্কে ‘একাত্তরের কন্ঠযোদ্ধা’ সিডির মোড়ক উম্মােচন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযােদ্ধের ১২ নম্বর সেক্টর ঘোষণার দাবী
নিউইয়র্ক : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চার কন্ঠযোদ্ধাকে নিয়ে বাংলাদেশ এবং বিশ্বে প্রথম এক প্লাটফর্মে অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠান ‘একাত্তরের কন্ঠযোদ্ধা’ সিডির মোড়ক উম্মোচন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাতে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ এ উদীচীর বাংলাদেশ সম্মেলন মঞ্চে সিডিটির মোড়ক উম্মোচন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র শিল্পী সমিতির সভাপতি কামাল লোহানী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন একাত্তরের কন্ঠযোদ্ধা অনুষ্ঠানের আয়োজক নিউইয়র্কের বাংলাদেশী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন, একাত্তরের কন্ঠযোদ্ধা শহীদ হাসান, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক নাজমুল আহসান, একাত্তরের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের কন্যা চন্দ্রা রায়, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, উদীচীর যক্তরাষ্ট্রের সহসভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শামসুন নাহার নিম্মি।
২০১৫ সালের ১৩ ডিসেম্বর নিউইয়র্কের কুইন্স প্যালেসে একাত্তরের কন্ঠযোদ্ধা অনুষ্ঠানের অায়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ধারনকৃত ভিডিও নিয়ে এ সিডি। সঙ্গীতানুষ্ঠানের চার কন্ঠযোদ্ধারা হলেন রথীন্দ্র নাথ রায়, শহীদ হাসান, কাদেরী কিবরিয়া ও মঞ্জুর আহমেদ। অনুষ্ঠানে কামাল লোহানী বলেন, যে চারজন কন্ঠযোদ্ধাকে নিয়ে এ উদোগ তা প্রশংসার দাবী রাখে। এ চারকন্ঠযোদ্ধা আমাদের অহঙ্কার।
অনুষ্ঠানে বক্তারা একাত্তরের কন্ঠযোদ্ধাদের নিয়ৈ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে বাংলাদেশের ইতিহাসে আরো একটি ইতিহাসের অংশ হওয়ায় আয়োজক আনোয়ার হােসেনকে ধন্যবাদ জানান।
আনোয়ার হােসেন অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযােদ্ধের ১২ নম্বর সেক্টর ঘোষণা এবং দলগতভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের স্বাধীনতা পুরুস্কার দেয়ার জন্য সরকারে প্রতি দাবী জানান।মুক্তিবার্তাটুয়েন্টিফোরডটকম
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো