Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি : ইসি’র চেয়ারম্যান হিসেবে রেকর্ড গড়ছেন টিপু সুলতান

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: October 24, 2016 | 3:19 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে রেকর্ড গড়তে চলেছেন সৈয়দ টিপু সুলতান। তিনি এবার নিয়ে তিনবার সোসাইটির ইসি’র চেয়ারম্যানের দায়িত্ব পারন করছেন। প্রায় দু’যুগ ধরে নিউইয়র্কে বসবাসকারী সৈয়দ টিপু সুলতান পেশায় ফার্মাসিস্ট। বাংলাদেশীদের বসবাসের অন্যতম এলাকা সিটির ওজনপার্কে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান।

সৈয়দ টিপু সুলতান সেই ১৯৭৮ সালে বাংলাদেশ সোসাইটির সদস্য হওয়ার পর থেকেই ওতোপ্রতোভাবে সোসাইটির কর্মকান্ডের সাথে জড়িত। সোসাইটি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে কমিউনিটির সেবা করে চলেছেন প্রায় ৪০ বছর ধরে। ১৯৮৭-১৯৮৮ সালে সোসাইটির সাধারণ সম্পাদক ছাড়াও ১৯৮৯-১৯৯০ সালে সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ছিলেন সোসাইটির ট্রাষ্টি সদস্য। আর সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮৮ সালের দ্বিতীয় ফোবানা সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। ২০০০ ও ২০০৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক ও বাপাফ সহ বিভিন্ন সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। খবর ইউএনএ’র।

বাংলাদেশ সোসাইটি ছাড়াও কমিউনিটির উল্লেখযোগ্য সংগঠনের মওলানা ভাসানী ফাউন্ডেশন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক, বাপাফ সহ আরো অনেক সংগঠনের সাথে জড়িত এবং নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে তার ব্যবসা প্রতিষ্ঠানের বেসমেন্টে পাঠাগার প্রতিষ্ঠা আর ব্যাকইয়ার্ডে সবজি বাগান গড়ে সবার দৃষ্টি কেড়েছেন, লিখেছেন একাধিক বই।

এছাড়াও সৈয়দ টিপু সুলতান ‘টিএসআই’ প্রতিষ্ঠান গড়ে এই প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশে ১৬টি সেবামূলক প্রকল্প বাস্তায়ন করে চলেছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে প্রতি বছর ১০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, হাসপাতাল পরিচালনা, মেডিসিন সার্ভিস, আর্সেনিক সমস্যার সমাধান, ঠোঁটকাটা আপারেশন প্রভৃতি উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ