Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রিটেনে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্বোধন, মূলধারার শিক্ষার সাথে ইসলামি শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মের উচ্চ শিক্ষার সুযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: October 24, 2016 | 3:43 PM

বার্মিংহাম থেকে মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী: এ যেন প্রত্যাশার এক চরম প্রাপ্তি। চোখে মুখে সবার আনন্দের ছাপ। যান্ত্রিক জীবনের হাজারও ব্যস্ততার পাহাড় ডিঙ্গিয়ে কর্মীদের নিরলস কর্ম যেন এক সফলতার হাতছানি। এটাই যেন শেষ নয়. উদ্যোক্তাদের অদম্য কর্মস্পৃহা ও দীপ্ত শপথ ইঙ্গিত দিচ্ছে, আরো অনেক দূর যাবার। যে প্রতিষ্ঠানকে ঘিরে বাস্তব এই কথামালার সমাহার, তা হলো ব্রিটেনের অন্যতম দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স।

অসংখ্য দাতা ও শুভাকাঙ্খিদের অফুরন্ত ভালবাসা, এক ঝাঁক নিবেদিত কর্মীদের প্রাণান্তকর প্রচেষ্টা ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় বহু প্রত্যাশিত ব্রিটেনের অন্যতম বহুমুখী দ্বীনী শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। গত ২৩ অক্টোবর রোববার দুপুর ১২টার সময় বহুপ্রত্যাশিত এ সুবিশাল কমপ্লেক্সের একটি ভবন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কমপ্লেক্সটিকে বর্নিল সাজে সাজানো হয়; আনন্দ এবং প্রাপ্তি ছোঁয়া মিলে সর্বত্র।

ব্রিটেনের মূলধারার শিক্ষার সাথে ইসলামি শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে ‘দি ব্রিটিশ মুসলিম স্কুল’ নামে একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করা হয়। এতে দেশ-বিদেশের ছাত্ররা আবাসিক ও অনাবাসিক সুবিধাসহ শিক্ষা অর্জনের সুযোগ লাভ করবে দেশ-বিদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, উলামায়ে কেরাম ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও শত শত জনতার স্বতস্ফ’র্ত উপস্থিতির মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী আয়োজন, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ উস্তাজুল উলামা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ক্বিবলাহ ফুলতলী। প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের অন্যতম ফাউন্ডার মেম্বার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাছির আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল মুহাদ্দিছিন, আরব আমিরাতের সাবেক বিচারপতি শায়খুল হাদিছ আল্লামা হবিবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক রেঁনেসার কবি হযরত মাওলানা কবি রুহুল আমিন খান ঢাকা, প্রবীণ আলেমে দ্বীন হযরত আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী।

অনুষ্ঠানে কমপ্লেক্সের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমপ্লেক্সের সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ খুরশেদুল হক ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন দারুল হাদিছ লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, শিক্ষক মাওলানা মারুফ আহমদ, সলসবারি কাউন্সিলের কাউন্সিলার আতিকুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হক নোমানী, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ফাউন্ডার মেম্বার কাউন্সিলার আহমেদুল হক এমবিই, মাওলানা কাজী সেলিম উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুছ ও মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারুল হাদিছ লতিফিয়া লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী, শিক্ষক মাওলানা আশরাফুর রহমান, মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা মুছলেহ উদ্দিন, ইউকে আল ইসলাহ’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা সাদ উদ্দিন সিদ্দকী, মাওলানা হাফেজ কয়েছুজ্জামান, মাওলানা আব্দুল আওয়াল হেলাল, এলএফসির’র ফাউন্ডার মেম্বার মাওলানা রুকনুদ্দীন আহমদ, ক্যাশিয়ার মোহাম্মদ শাহজাহান, মাওলানা রফিক আহমদ, মাওলানা আছাদুজ্জামান (রাজ্জাক) স্পেন, হাফিজ সাব্বির আহমদ, মোঃ গাবরু মিয়া, মিডল্যান্ডস জমিয়তে উলামায়ে ইসলামের প্রেসিডেন্ট মাওলানা এখলাসুর রহমান, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান সাবির, হাজী আমিরুল ইসলাম (জামাল), মোঃ আনোয়ার মিয়া, মাওলানা আব্দুল মতিন (ব্রাডফোর্ড), মাহবুবুর রহমান, চৌধুরী, হাজী জসিম উদ্দিন, মাওলানা আবুল হাসান, হাজী আবুল হোসাইন, কমিউনিটি নেতা কামরুল ইসলাম চুনু, কাজী আঙ্গুর মিয়া, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ডাঃ রুহুল আমিন, হাফিজ ফারুক আহমদ, মাওলানা আব্দুল আলী, মাওলানা গুলজার আহমদ, হাজী আব্দুর রহিম (নর্থাম্পটন), মোঃ আবুস ছালাম, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা মাহবুব কামাল, হাজী সাহিদ মিয়া, মোঃ মছব্বির আলী, ইদন আলী, হাফিজ আলী হোসেন বাবুল, মাস্টার আব্দুল মুহিত, হাজী হাসন আলী হেলাল, হাজী আব্দুল হাই, মোঃ এমদাদ হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, রায়হান আহমদ চ্যেধুরী, হাফিজ কবির আহমদ, মাওলানা বদরুল হক খান, মাওলানা বুরহান উদ্দিন, ক্বারী শেখ মুনাওয়ার হোসাইন, হাফিজ উসমান খান, মাওলানা এহসানুল হক, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুল গাফ্্ফার, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নোমান আহমদ, মোঃ জায়দুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী ও মাদরাসার ছাত্র হামজা আহমদ। নাশিদ পরিবেশন করেন ক্বারী মাহফুজুল হাসান খান, ক্বারী মতিউর রহমান ও ক্বারী খয়ের আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী কমপ্লেক্সের কাজের ভূয়শী প্রশংসা করে বলেন, আমি আশা করি ব্রিটেনে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে এই কমপ্লেক্স উল্লেখযোগ্য অবদান রাখবে। এই কমপ্লেক্স থেকে বহু আলেম উলামা ও আশেকে রাসুল (সঃ) বের হবেন এবং দেশ-বিদেশে দ্বীনি শিক্ষা বিস্তারে ভ’মিকা রাখবেন। তিনি উপস্থিত সকলকে কমপ্লেক্সের কাজে সহযোগিতার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি শায়খুল হাদিছ আল্লামা হাবিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ দেশে আমাদের পীর ও মুর্শিদ নিজের জীবন বিসর্জন দিয়েও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে ফুলতলী ছাহেব ক্বিলাহ জীবিত থাকলে দ্বীনের খেদমতে এই কমপ্লেক্স গড়ে ওঠার দৃশ্য দেখলে খুবই খুশি হতেন। মিডল্যান্সের মত স্থানে এরূপ একটি প্রতিষ্ঠান গড়তে যাঁরা সহায়তা করেছেন তাঁদের প্রতি ছাহেব ক্বিবলাহর রুহ খুশি থাকবে বলেও তিনি জানান। পরিশেষে, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV