দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নতি বাধাগ্রস্ত :ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মরিয়ার্টি
ইউএসএ নিউজ ডেস্ক: ঢাকায় এক কর্মশালায় বক্তৃতাকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দুর্নীতির জন্য বাংলাদেশের ক্রমবৃদ্ধি ও উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, বিশ্বব্যাংকের মতে দুর্নীতির কারণে বাংলাদেশে ব্যবসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায় শতকরা ২৫ ভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দুর্নীতি দমনের জন্য অংশীদারিত্ব : সরকারি অর্থ ব্যবস্থাপকদের ভূমিকা ও অর্থ ব্যবস্থাপনার নৈতিকতা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।কর্মশালায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বক্তব্য রাখেন।রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, দুর্নীতি কোনো একটি বিশেষ দেশের বা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নয়। এটি একটি বিশ্বব্যাপী ব্যাধি। বাংলাদেশ এর ব্যতিক্রম কিছু নয়। দুর্নীতির নেতিবাচক দিক হচ্ছে : সরকারের প্রতি জনগণের আস্থা কমে যায়। জাতীয় সম্পদের অপচয় হয়।তিনি বলেন, দুর্নীতি দমনে অংশীদারিত্বের ভূমিকা অপরিসীম। সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সরকারি ও বেসরকারি খাতে অধিকতর স্বচ্ছতার চাহিদা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসআইডি) অর্থায়নে ‘প্রগতি’ কর্মসূচি সরকার, সুশীল সমাজ, গণমাধ্যম ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জোটবদ্ধভাবে কাজ করছে। দুর্নীতি দমনে বাংলাদেশ সরকারের পর্যবেক্ষণ পদ্ধতি ও প্রতিরোধের প্রচেষ্টা শক্তিশালী করতে প্রগতি কাজ করছে।রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি কমাতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্বের। দুর্নীতি দমন প্রচেষ্টায় পরিকল্পনা ও পরিচালনায় এবং এর ফলে সংস্কার সাধনে শক্তিশালী নেতৃত্বের অংশগ্রহণ জরুরি।
প্রশিক্ষণ, হিসাব নিরীক্ষণের নিয়মাবলীর হালনাগাদ করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ‘কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশের’ (সিএজি) মধ্যে অংশীদারিত্ব জোরদার করার মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র সরকার ইউএসআইডির মাধ্যমে ‘সিএজি’র সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। ‘প্রগতি’ (‘শাসন ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততা) প্রকল্পের মাধ্যমে ‘ইউএসএআইডি’ এক কোটি ৮০ লাখ ডলার প্রদান করছে। সিএজির উপজেলা পর্যায়ের হিসাবরক্ষণ অফিসের আনুমানিক ৫৫০ কর্মকর্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ, হিসাব নিরীক্ষণের নিয়মাবলীর হালনাগাদ করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ‘কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশের’ (সিএজি) মধ্যে অংশীদারিত্ব জোরদার করার মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র সরকার ইউএসআইডির মাধ্যমে ‘সিএজি’র সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। ‘প্রগতি’ (‘শাসন ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততা) প্রকল্পের মাধ্যমে ‘ইউএসএআইডি’ এক কোটি ৮০ লাখ ডলার প্রদান করছে। সিএজির উপজেলা পর্যায়ের হিসাবরক্ষণ অফিসের আনুমানিক ৫৫০ কর্মকর্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের