Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উদীচীর বাংলাদেশ উৎসবের শেষ দিনে পুরস্কার প্রদান, কার্যকরী পরিষদ গঠন : ড. অাবদুল্লাহ সভাপতি, জীবন বিশ্বাস সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: October 24, 2016 | 4:17 PM

শাহাব উদ্দিন সাগর: প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে নিউইয়র্কে শুরু হওয়া উদীচী যুক্তরাষ্ট্রের দুই দিনব্যাপী সম্মেলন ও বাংলাদেশ উৎসবের পর্দা নেমেছে। রোববার উৎসবের শেষ দিনে অনেকটাই চমক আকারে সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী স্মৃতি পুরস্কার তুলে দেয়া হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী সমিতির সভাপতি কামাল লােহানীর হাতে। কবি শহীদ কাদরী পত্নী নীরা কাদরী কামাল লোহানীর হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি পরিয়ে দেন এককি উত্তরীয়। এসময় কামাল লোহানী বলেন, আমি অভিভূত, আমি মুগ্ধ। যে মানুষটি অল্প কবিতা লিখে এত বিখ্যাত হয়েছেন তার নামে চালু করা প্রথম পুরস্কারটি পাওয়ায়। এসময় নীরা কাদরীও আবেগজড়িতকন্ঠে শহীদ কাদরীর স্মৃতিতে ফিরে যান এবং উত্তরীয় ও পুরস্কার কামাল লোহানীর হাতে তুুলে দেন। এর আগে নির্ধারিত আলোচক হিসেবে সব্যসাচী লেখক সদ্য প্রয়াত সৈয়দ শামসুল হক স্মরণে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমদ। শেষ দিনে কার্যকরী পরিষদও গঠন করা হয়। এতে ড. মোহাম্মদ অাবদুল্লাহকে সভাপতি এবং সম্পাদক জীবন বিশ্বাসকে আগামী দুই বছরে জন্য দায়িত্ব দিয়ে উদীচী যুক্তরাষ্ট্রের নতুন কমিটি ঘোষণা করা হয়। উৎসবে ছিল আড্ডাও, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা, নৃত্যানুষ্ঠান ও গণসঙ্গীত। এসব অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন কবি ফারুক ফয়সাল, সাবিনা হাই উর্বি প্রমুখ। স্থানীয় সময় শনিবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় উদীচীর সভাপতি ও এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী সমিতির সভাপতি কামাল লোহানী। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী লায়লা হাসান। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে উত্সবে যোগ দেন এবং উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন। সম্মেলন উদ্বোধনের পরপরই একটি র্যালি বের হয়। পরে এটি জ্যাকসন হাইটস পিএস-৬৯ স্কুলের মিলনায়তনে উৎসবস্থলে গিয়ে শেষ হয়। প্রথম দিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের, গান, কবিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, লেখক বেলাল বেগ, সুবত্র বিশ্বাস, জীবন বিশ্বাস প্রমুখ। এছাড়াও ছিল সম্মাননা, নৃত্যালেখ্য, প্রয়াত কবি শহীদ কাদরীর কবিতা আবৃতি, উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা, শ্রতিনাটক ‘রক্তকরবী’ এবং ফেরদৌস আরার সঙ্গীতানুষ্ঠান। একই মঞ্চে ছিল একাত্তরের কন্ঠযোদ্ধার ডিভিডির মোড়ক উম্মোচন।
বাংলাদেশ উৎসবের এবারে প্রতিপাদ্য হচ্ছে জঙ্গীবাদ নিপাত যাক। উৎসবকে উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত শহীদ কাদরী এবং সৈয়দ শামসুল হককে। উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে সরোবর। উৎসবের গ্র্যান্ড স্পন্সর বাংলাদেশি ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট -আবেয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV