নিউইয়র্ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদ্যাপিত
বাপ্পা বড়ুয়া, নিউইয়র্ক : ধর্মীয় ভাবগম্ভীর উৎসবমুখর পরিবেশে গত ২৩শে অক্টোবর রবিবার নিউইয়র্ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দানশ্রেঠ শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে প্রথম পর্বে অত্র বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থেরো’র সঞ্চালনায় বাংলাদেশ থেকে আগত পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধিপতি ভদন্ত সংঘপ্রিয় মহাথের’র সভাপতিত্বে পরলোকগত জ্ঞাতিগনের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান, পূন্যদান, বুদ্ধপূজা উৎসর্গ, বুদ্ধ মূর্তি উৎসর্গ এবং বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় । সপ্ত আর্য্যধর্ম সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্ক এর অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের। পঞ্চশীল প্রার্থনা করেন সপ্তপর্না বড়ুয়া।
দ্বিতীয় পর্বে দুপুর ১ টায় জয়দীপ বড়ুয়া ও জোনাকী চাকমার উপস্থাপনায় পূজনীয় ভিক্ষুসংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সুদীপ্তা বড়ুয়া, অরিত্ব বড়ুয়া, রিমি বড়ুয়া, অনিন্দ বড়ুয়া ও মিহির কুমার চাকমা। এরপর বনভান্তের রচিত একটি উদ্বোধনী সংগীত পরিবেশনা করেন প্রিয় রঞ্জন বড়ুয়া, সপ্তবর্না বড়ুয়া, শান্তা বড়ুয়া ও প্রেরণা বড়ুয়া প্রমুখ। ভিক্ষুসংঘের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রকৌশলী রানা বড়ুয়া। স্বাগত ভাষণ রাখেন সমর রঞ্জন সিংহ। বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভ করার উপায় ভাবনার তাৎপর্য সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করেন শ্রীমৎ সত্যানন্দ থের। এতে আরো সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সংঘপ্রিয় মহাথের, ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুমনপাল মহাথের, নিউইয়র্ক ওয়াট যোথানারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কন্ডল মহাথের ও ভদন্ত ইন্তেকা মহাথের।
বৌদ্ধ কীর্তন গেয়ে উপাসক-উপাসিকারা দানশ্রেষ্ঠ কঠিন চীবর পরিক্রমা করেন। বিকালে পঞ্চশীল প্রার্থনা করেন পূর্নেন্দু বিকাশ বড়ুয়া। উক্ত ধর্মানুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ, কল্পতরু উৎসর্গ, কঠিন চীবর দান উৎসর্গ ও জল ঠেলে পূণ্যানুমোদন করেন এ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থের। ধন্যবাদজ্ঞাপন করেন প্রকৌশলী সত্যজিৎ বড়ুয়া। সপ্তবর্না বড়ুয়া’র সমাপনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কঠিন চীবর দানের অনুষ্ঠান পরিসমাপ্তি হয়। দিন ব্যাপী এই মঙ্গলময় পূণ্যানুষ্ঠানে ধর্মপিপাসু দুই শতাধিক উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো