Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: October 25, 2016 | 10:29 PM

নিউইর্য়ক : জ্যামাইকা মুসলিম সেন্টারে গত ২২ শে অক্টোবর শনিবার বাদ আসর আইটিভি ইউএসএ- নাবিক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিজবাহ্ মাহমুদের উপস্থাপনায় আইটিভির মুহাম্মদ শহীদুল্লাহ্-এর পরিচালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হিলসাইড মুসলিম সেন্টারের ইমাম মাওলানা ওলিউল্লাহ, জেএমসি ইয়ুথ হাফিজ মির্জা জোনাইদ বেগ ও আব্দুল আজিজ ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইক মুসলিম সেন্টারের সেক্রেটারী জেনারেল মনজুর চৌধুরী ও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ সাবুল উদ্দিন। প্রায় ১২টি মসজিদ, স্কুল ও ইসলামিক সেন্টারের ২৭জন প্রতিযোগী ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়। ক্বিরাত প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড জ্যামাইকাস্থ আল-আরাফা মসজিদে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বিজয়ীদেরকে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ১৯শে নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ১০০০ ডলার, দ্বিতীয় ৭৫০ ডলার ও তৃতীয় পুরস্কার ৫০০ ডলার হিসেবে থাকবে। কুইন্স ওয়েষ্ট জোনাল প্রতিযোগিতা ২৮ অক্টোবর লং আইল্যান্ডসিটিস্থ আল-আমিন জামে মসজিদ, ব্রঙ্কস জোনাল প্রতিযোগিতা ২৯ অক্টোবর পাকচেষ্টার ইসলামিক সেন্টার, ব্রুকলেইন জোনাল প্রতিযোগিতা ৫ই নভেম্বর-ব্রুকলেইন ইসলামিক সেন্টার, ম্যানহাটন ও ষ্ট্রেটেন আইল্যান্ড জোনাল প্রতিযোগিতা-১২ই নভেম্বর আসসাফা ইসলামিক সেন্টার, ফাইনাল প্রতিযোগিতা ১৩ই নভেম্বর জ্যামাইকাস্থ আল-আরাফা ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে আইটিভি ইউএসএ- নাবিক আয়োজিত এই ক্বিরাত প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো সবচেয়ে বেশী সংখ্যক মসজিদ, ইসলামিক সেন্টার ও স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানতে মিজবাহ্ মাহমুদ (৩৪৭-২৬৪-৮১১১) অথবা আইটিভি ইউএসএ (২১২-৭২৯-০৬১০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV