আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ক্লাবের সভায় দলীয় প্রার্থীদের নির্বাচিত করার আহবান
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি– যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত পঁচিশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টার এর উদ্যোগে ‘মিট এন্ড গ্রিট‘ শিরোনামে এক সভা স্থানীয় গরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি ছিলেন এসেম্বলীম্যান ক্রিস এ ব্রাউন, অতিথি বক্তা ছিলেন আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান, বিশেষ অতিথি ছিলেন আটলান্টিক কাউনটি শেরিফ ফ্রাঙ্ক বেলিস, ব্রিগেনটেইন সিটি মেয়র ফিল গুয়েনথার। সভার শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম খালিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সংগঠনের সম্পাদক সুমন মজুমদারের সঞ্চালণায় অতিথিরা ছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আজিজুল ইসলাম ফেরদৌস, মোঃ রিয়াজ, সংগঠনের সহ সভাপতি রওশনউদদীন প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির কাউন্সিলম্যান জেসি ও‘লিয়ারি কার্টজ, আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাবের সভাপতি মাইকেল লোপেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সি চ্যাপ্টার এর সদস্যদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীদের নির্বাচিত করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান। এছাড়া নর্থ জার্সিতে ক্যাসিনো স্থাপনের বিপক্ষে সবাইকে আসন্ন নির্বাচনে ভোট দানের জন্য আহবান জানান। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ