Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সিক্সথ ডিস্ট্রিক্টের কংগ্রেশনাল আসনে আবারো নির্বাচন করছেন জনপ্রিয় কংগ্রেসওম্যান গ্রেস মেং

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: October 28, 2016 | 10:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত সিক্সথ ডিস্ট্রিক্ট কংগ্রেশনাল আসনের জনপ্রিয় কংগ্রেসওম্যান গ্রেস মেং আবারো নির্বাচন করছেন।  আগামী ৮ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এ বছর ৪৩৫টি কংগ্রেশনাল আসনেই নির্বাচন ও পুননির্বাচন হচ্ছে। ২০১২ সালে নির্বাচিত হওয়া গ্রেস মেং ২০১৪ সালে পুননির্বাচিত হন। অত্যন্ত অল্পদিনেই তার তৎপরতা ও কাজের মধ্য দিয়ে জনপ্রিয় কংগ্রেসওম্যান হিসাবে নিজের আসন শক্ত করেছেন। সেই সাথে ক্যাপ্টিল হিলে পেয়েছেন পরিচিতি। ইয়েশিভা ইউনিভার্সিটির বেনজামিন এন. কারডোজো স্কুল অব ল থেকে জ্যুরিস ডক্টর ডিগ্রী পাওয়া এটর্নী গ্রেস মেং প্রথম রাজনীতিতে আসেন ২০০৯ সালে নিউইয়র্ক স্টেট এসেম্বলি সদস্য হিসাবে নির্বাচন করে বিজয়ী হয়ে। ২০১২ সালে গ্যারি একারম্যান অবসরে গেলে তার আসনে তিনি নির্বাচন করে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

meng-photo
কংগ্রেসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ন কমিটি অন ফরেইন এ্যাফেয়ার্সের সদস্য হন এবং মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা বিষয়ক সাবকমিটির দায়িত্ব পান। এছাড়াও তিনি কংগ্রেশনাল কমিটি অন স্মল বিজনেসের কনট্রাকটিং এন্ড ওয়ার্কফোর্স সাবকমিটির ব্যাকিং মেম্বার। এর পাশাপাশি কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের সদস্য।
২০১২ সালে গ্রেস মেং যখন তার প্রার্থিতা ঘোষণা করেন, জ্যামাইকার বাংলাদেশী কম্যুনিটি তার পক্ষে প্রচারণায় যোগ দেয়, কম্যুনিটির সদস্যরা প্রায় প্রতি সপ্তাহে তার সমর্থনে সভা করেন, ঘরে ঘরে  গিয়ে দরোজায় নক করে ভোট দেয়ার আহ্বান জানানসহ বাংলাদেশী স্টাইলে হিলসাইড এভেন্যুতে মিছিল পর্যন্ত করেন। গ্রেস মেং প্রাইমারীসহ মূল নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশী কম্যুনিটির সদস্যদের তিনি যথেষ্ট গুরুত্ব দেন। পরে তিনি বাংলাদেশী কংগ্রেসউয়োম্যান হিসাবে পরিচিত হন।
২১ ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাতে পুরো যুক্তরাষ্ট্রে পালিত হয় সরকারী উদ্যোগে, গ্রেস মেং তার জন্য কংগ্রেসে বিল আনেন, এছাড়াও রানা প্লাজা ধ্বংসের পর তিনি গ্যাপ, ওয়ালমার্ট সহ বড় বড় কোম্পানীর সামনে র‌্যালি করে ক্ষতিপূরণ দাবিসহ বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরী বৃদ্ধির আমদানী সুবিধা দেয়ার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছেন। নিউইয়র্ক সিটির স্কুলসমূহে হালাল খাবার সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন গ্রেস মেং।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV