Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি রশিদ মালিক, নিউইয়র্কে ফান্ড রেইজিং মঙ্গলবার

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 28, 2016 | 8:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেট পার্টির টিকেটে একমাত্র বাংলাদেশী আমেরিকান ড. রশিদ মালিক জর্জিয়ার আটলান্টা থেকে কংগ্রেসম্যান পদে লড়ছেন। রশিদ মালিকের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কের বাংলাদেশিরা। এ উপলক্ষে আগামী ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের পালিক সেন্টারে ফান্ড রেইজিংয়ের উদ্যেগ নেয়া হয়েছে। এনওঅাইসি ডেমােক্রেট এলাইয়েন্স এর ব্যানারে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হােসন। চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল্লাহ, সভাপতি হাসানুজ্জামান হাসান এবং মেম্বার সেক্রেটারি ফাহাদ সােলাইমান। সহযোগীতায় থাকছে সি এন্ড টি হোম কেয়ার। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। রশিদ মালিক নিজের জয়ের ব্যাপারে গভীর আস্থা প্রকাশ করেছেন। আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটির এই সাবেক অধ্যাপক বলেন, ডোনাল্ড ট্রাম্পের উত্থানে আমেরিকার অশ্বেতকায় সংখ্যালঘু সম্প্রদায়গুলো জেগে উঠেছে। তারা বর্ণবাদী রাজনীতির বদলে সব আমেরিকানের প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনে আগ্রহী। নির্বাচিত হলে তিনি হবেন সেই রকম একজন কংগ্রেস প্রতিনিধি। তিনি বলেন, ‘আমি স্ট্যাটাস কো বা স্থিতাবস্থার বিরুদ্ধে।’hillary
ঢাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা রশিদ মালিক উচ্চশিক্ষার জন্য ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে যান। বাবা আবদুল ওয়াদুদ মালিক ছিলেন পেশায় আইনজীবী। আর মা মমতাজ মালিক গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ। তিন মেয়ের বাবা রশিদ মালিক নিজে আটলান্টা ভোকেশনাল কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক। জর্জিয়া এত দিন ‘লাল’ বা রিপাবলিকান-প্রধান অঙ্গরাজ্য হিসেবেই গণ্য হতো। কিন্তু জনসংখ্যার পরিবর্তনে এই রাজ্য এখন ক্রমশ ‘নীল’ বা ডেমোক্রেটিক পার্টির সমর্থক হতে চলেছে। একাধিক জনমত জরিপে জর্জিয়ায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মাত্র ২ পয়েন্টে হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে। রশিদ মালিক মনে করেন, হিলারি ক্লিনটন ও ডেমোক্রেটিক পার্টির একাধিক প্রার্থী এবার জর্জিয়ায় নির্বাচিত হবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV