যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : মায়ামিতে লোপেজের কনসার্টে হিলারি
মায়ামি : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন শনিবার রাতে আকস্মিকভাবে মায়ামিতে জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী জেনিফার লোপেজের গানের মঞ্চে আসেন। এ সময় লোপেজ ফ্লোরিডা অঙ্গরাজ্যে আগাম ভোটে বাসিন্দাদের উৎসাহিত করতে বৃষ্টির মধ্যে বিনা পারিশ্রমিকে একটি কনসার্টে অংশ নিচ্ছিলেন।
অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ (৪৭) মঞ্চে তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। এ সময় উৎফুল্ল দর্শকরা বৃষ্টির মধ্যে আনন্দে নাচতে থাকে।লোপেজের সাবেক স্বামী মার্ক অ্যান্থনিও মঞ্চে গান পরিবেশন করে। এরপর লোপেজ গান পরিবেশন করেন। কনসার্টের শেষদিকে হিলারি মঞ্চে আসেন। তিনি লোপেজকে জড়িয়ে ধরেন এবং তাকে সমর্থনের জন্য সাবেক এ দম্পতিকে ধন্যবাদ জানান।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি বলেন, ‘আমি কেবলই লোপেজের লেটস গেটস লাউড গানটি শুনলাম। ভাল, আমি বলি, আপনারা সরবে ভোট কেন্দ্রে আসুন।’ তিনি বলেন, ‘অন্য আরেকটি দিনের জন্য বসে থাকবেন না।’ তিনি বলেন, ‘আপনারা যদি ভোট দেন, আমরা জয়ী হবো।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ