Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ৫ আলোকিত নারীকে সম্মাননা নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 30, 2016 | 1:26 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে পাঁচ আলোকিত নারীকে সম্মাননা দেয়া হয়েছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘নারী’ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ‘নারী’ পত্রিকার প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান হয় শুক্রবার রাতে। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সম্মাননা পাওয়া নারীরা হলেন-নারী নেত্রী ও লেখিকা নূরজাহান কাদের, সাংবাদিক ও লেখিকা দিলারা হাশেম, নাট্যাভিনেত্রী রেখা আহমেদ, লেখিকা নূরজাহান বোস ও লেখিকা তাহমিনা জামান।
দিঠি হাসনাতের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নারী’ কবিতা আবৃত্তি করে শোনান প্রবাসের জনপ্রিয় ছড়াকার মঞ্জুর কাদের ও সাবিনা শারমিন নিহার। এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নাট্যাভিনেত্রী লুতফুন নাহার লতা, শুক্লা রায়, গোপন সাহা প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দিলারা বেগম।
অনুষ্ঠানে ‘নারী’ সম্পাদক পপি চৌধুরী স্বাগত ও প্রকাশক তপন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। নারী প্রকাশের উদ্যোগের কথা তুলে ধরে এটি প্রকাশে যারা সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পপি চৌধুরী।
অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ আবৃত্তি করে শোনান অনুষ্ঠানে উপস্থাপক লুবনা কাইজার। এরপর সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী, বেগম সম্পাদক নূরজাহান বেগম, কবি রফিক আজাদ, ঔপন্যাসিক মহাশ্বেতা দেবী ও সুচিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের লেখার অংশবিশেষ পড়ে শোনানো হয়। এতে অংশ নেন নাজনীন মামুন।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নারীদের জীবন বৃত্তান্ত তুলে ধরেন ‘নারী’র উপদেষ্টা ও স্বনামধন্য লেখিকা পূরবী বসু, ‘নারী’র উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, লেখিকা লিজি রহমান, বিশিষ্ট কলামিস্ট ও আইনজীবী নাসরিন আহমেদ এবং সাংবাদিক ও লেখিকা মনিজা রহমান।
সম্মাননা পাওয়া নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন যুক্তরাষ্ট্র সফররত উদীচীর কেন্দ্রীয় সভাপতি ও সাংবাদিক কামাল লোহানী এবং একুশে পদকপ্রাপ্ত লেখক ড. জ্যোতিপ্রকাশ দত্ত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘নারী’ সম্পাদক পপি চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, কবি শামস আল মমিন, রাজনীতিবিদ ও লেখক শামসুদ্দিন আজাদ, আব্দুস শহীদ, লেখক বেলাল বেগ, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা বেগম, নাঈমা খান, নাসরিন চৌধুরী, সাপ্তাহিক ঠিকানার অন্যতম কর্ণধার সাঈদ-উর-রব ও প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ ও বিপণন প্রধান আনিসুর রহমান, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলা টাইমস সম্পাদক সঞ্জীবন কুমার সরকার, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা প্রযোজক সাংবাদিক কানু দত্ত প্রমুখ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV