যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : হিলারির সমর্থনে নিউইয়র্কে আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট প্রদানের আহবানে ৩০ অক্টোবর রোববার দুপুর ১টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সকলের হাতে ছিল হিলারিকে ভোটদানের পোস্টার ও প্লেকার্ড।
আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অব ল এর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটির মেয়র মোহাম্মদ তাহের খায়রুল্লাহ, ডেমোক্রেটিক পার্টিতে এশিয়ান-আমেরিকান ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার মোহাম্মদ আলম, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির নির্বাহী সংস্থার প্রতিনিধি তালাত খান, ফ্লোরিডার আমেরিকান মুসলিম ডেমোক্রেটিক ককাসের প্রেসিডেন্ট গাজালা সালাম, আইওয়া অঙ্গরাজ্য পার্লামেন্টের সদস্য আব্দুল সামাদ, ক্যানসাস অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির নেতা রেহান রেজা, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, মুসলিম-আমেরিকান সংগঠক গিয়াস আহমেদ, নারী নেত্রী মাজেদা উদ্দিন, নার্গিস আহমেদ, ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার, মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, ব্যবসায়ী ও সংগঠক জাকারিয়া চৌধুরী, রফিকুল ইসলাম ডালিম, সদরুন নূরসহ মুসলিম-আমেরিকান, বাংলাদেশী সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় আইনজীবী মোহাম্মদ এন মজুমদার হিলারিকে ভোট প্রদানের যুক্তিকতা তুলে ধরে হিলারি প্রেসিডেন্ট হলে আমেরিকান মুসলিমরা নিরাপদে থাকবেন বলে মত দেন।
আমেরিকান মুসলিম পলিটিকেল একশান কমিটির সমাবেশে বক্তারা বলেন, ‘৮ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব আগের যে কোন সময়ের চেয়ে বেশী। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মত প্রার্থীর জন্যে অভিবাসী এবং মুসলিম-আমেরিকানদের মধ্যেও উদ্বেগ-উৎকন্ঠা তৈরী হয়েছে।’ ‘ডোনাল্ড টাম্পের মত লোক যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বের যে দৃঢ়তা, তা অটুট রাখা কঠিন হয়ে পড়তে পারে।’ ‘নিজেদের অস্তিত্বের স্বার্থেই প্রতিটি বাংলাদেশী-আমেরিকান প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে বিপুল বিজয় প্রদানে আজ সংকল্পবদ্ধ। এ সমাবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে হিলারির পক্ষে গড়ে উঠা নির্বাচনী জোটকে আরো জোরদার করবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ