Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের অফিসিয়াল ফলাফল

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: October 30, 2016 | 10:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির অফিসিয়ালী ফলাফল ঘােষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে প্রধান নিবার্চন কমিশনার টিপু সুলতান রোববার এ ফলাফল ঘােষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আবদুল হাকিম, আনোয়ার হোসেন, জামান তপনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় টিপু সুলতান বলেন, স্মরণকালের রেকর্ড পরিমাণ ভোটার নিয়ে এবার বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমসহ প্রার্থী-ভোটারদের আন্তরিক সহযোগিতায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে। অফিসিয়ালী প্রার্থীদের নাম ঘোষনার সময় নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদারসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।bd_soc_1

গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত ১৮ হাজার ৫৫১ ভোটারের এই নির্বাচনে ১১ হাজার ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী দুই বছরের জন্য শাসরুদ্ধকর এই নির্বাচনে ‘কামাল-রুহুল’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৭টি পদে আর প্রতিদ্বন্দ্বি ‘কুনু-আজম’ প্যানেল দুটি পদে জয়লাভ করে।bd_soc_3

নির্বাচনে সর্বাধিক ৫ হাজার ৭৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু পেয়েছেন ৪ হাজার ৭৬৬ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরী পেয়েছেন মাত্র ৩০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সিদ্দিকী পেয়েছেন ৫ হাজার ৫৮৪ ভোট, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী শাখাওয়াত হোসেন আজম পেয়েছেন ৪ হাজার ৯৭২ ভোট। সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার ৫ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহ নেওয়াজ পেয়েছেন ৫ হাজার ৪২ ভোট। সহ-সভাপতি পদে আবুল খালেক খায়ের ৫ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফি আলম লাল পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ এম কে জামান ৫ হাজার ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া পেয়েছেন ৪ হাজার ৭৩০ ভোট। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী ৫ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রহিম নিশান পেয়েছেন ৪ হাজার ৫৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভুইয়া ৫ হাজার ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ডালিম পেয়েছেন ৪ হাজার ৭৫০ ভোট। সাংস্কৃতিক সম্পাদিক পদে নির্বাচিত হয়েছেন মনিকা রায়। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৫৯২। এ পদে অপর প্রার্থী সেলিম ইব্রাহিম পেয়েছেন ৪ হাজার ৬৮৬ ভোট। প্রচার সম্পাদক পদে সাংবাদিক রিজু মোহাম্মদ ৫১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল হক জামাল পেয়েছেন ৫১০৬ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে নাদির এ আইয়ুব ৫ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টিপু খান পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট। সাহিত্য সম্পাদক পদে ৫ হাজার ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী শেখ হায়দার আলী পেয়েছেন ৪৭৯৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমেলিকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন নওশেদ হোসেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৬৯। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমিলি পেয়েছেন ৪ হাজার ৮৭২ ভোট। স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ৫ হাজার ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান হাবিব। তার প্রতিদ্বন্দ্বী ওয়াহিদ কাজী এলিন পেয়েছেন ৪ হাজার ৭১০ ভোট। কার্যকরী পরিষদের ৬টি পদে নির্বাচিত হয়েছেন ফারহানা চৌধুরী, তার ভোট ৫ হাজার ৫৫৫, মইনুদ্দিন মাহবুব ৫ ভোট ৪১৮, আজাদ বাকির, তার ভোট ৫ হাজার ২৯৭, মোহাম্মদ সাদী মিন্টু, তার ভোট ৫২৭৬, আবুল কাশেম চৌধুরী, তার ভোট ৫১০২, সারওয়ার খান বাবু, তার ভোট ৫০৪৩। সদস্য পদে পরাজিত প্রার্থীরা হলেন মনিরুল ইসলাম (৫০২৭), ডাক্তার শাহনাজ (৫০২১), কাজী তোফায়েল ইসলাম (৪৬৬৩), জসীম উদ্দিন (৪৫৩২), আশরাফ আলী লিটন (৪৪১০) ও খায়ের আকন্দ (৪২৯২)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV