Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উইকলি বাংলাদেশ মিডিয়া ডাইলগ অনুষ্ঠানে হিলারিকে ভোট দেয়ার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: November 1, 2016 | 4:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নান্দুস পার্টি হলে সোমবার সন্ধ্যায় সাপ্তাহিক বাংলাদেশ আয়োজিত ‘হিলারি ক্লিনটন ফর প্রেসিডেন্ট: উইকলি বাংলাদেশ মিডিয়া ডাইলগ’ শীর্ষক অনুষ্ঠানে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে ভোট দেয়ার আহবান জানান হয়। আমেরিকার আসন্ন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারির সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক আজকাল প্রধান সম্পাদক ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও রেডিয়েন্ট আইপিটিভির সিইও সাইফুল সিদ্দিকি।hillary_2_1

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব‌্য রাখেন সিনিয়র সাংবাদিক মাঈনুদ্দিন নাসের, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মূলধারার রাজনৈতিক মাফ মিসবাহ উদ্দিন, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মূলধারার রাজনৈতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অব ল, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি মূলধারার রাজনৈতিক আবদুস শহিদ, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সিনিয়ার সহ সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, খান টিউটিরিয়ালের চেয়ারম্যান নাঈমা খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হােসেন, কমিউনিটি এক্টিভিস্ট আবু জাফর মাহমুদ, ডা. খন্দকার মাসুদুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বাংলাদেশের সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট নার্গিস আহমেদ, বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা শরাফত হােসেন বাবু, নারী নেত্রী মাজেদা উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়াার, মুসলিমদের অধিকার আদায়ের নেতা এ কে আবদুস সামাদ, বারী অালম প্রমুখ।hillary_2

অনুষ্ঠানে বক্তারা হিলারিকে বাংলাদেশ সফরকারী এবং বন্ধু হিসেবে উল্লেখ করে দলমত নির্বিশেষ হিলারিকে ভোট দিতে সবার প্রতি আহবান জানান। তারা বলেন, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে আমেরিকা হবে অভিবাসীদের নিরাপদ বাসস্থান, লাভবান হবে বাংলাদেশ, মুসলমানরা ও বিশ্ব।

hillary_4hillary_5
পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটের মূলধরার রাজনীতিক, কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ