Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ী ও সুধা সদন কিভাবে নির্মান করা হয়েছে এর অর্থের উৎস জানতে চাই: জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: December 12, 2010 | 12:50 AM

নিউ ইয়র্ক:   জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অশোভন ও উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ৮০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্। জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ মনে করেন, প্রধানমন্ত্রী ও সরকারদলীয় নেতাদের কাছ থেকে দেশের মানুষ দায়িত্বশীল বক্তব্য শুনতে চায়। গত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা এখনও তাদের সম্পদের হিসাব না দেয়ার পেছনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন ৮০দশকের ছাত্রনেতৃবৃন্দ।সম্পদের হিসাব না দিয়ে শেখ হাসিনা অঙ্গীকার ভঙ্গ করেছেন। এর পেছনে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন দেশে গণতান্ত্রিক শাসন পরিচালনার স্বার্থে বিরোধীদলীয় নেতার ভাবমর্যাদা নষ্ট করার এ প্রতিহিংসামূলক আচরণ কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিটি তথ্যই মিথ্যাচার ও অতিরন্জিত যা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উদ্দেশ্যমূলক ও প্রতিহিংসামূলক বক্তব্য জাতি এবং লক্ষ লক্ষ প্রবাসী আশা করে না উল্লেখ করে তারা বলেন, এমন বক্তব্য নিঃসন্দেহে অশোভন ও উস্কানিমূলক। এ ধরনের বক্তব্য দেশের রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এতে সরকার ও বিরোধী দলের দূরত্ব আরও বাড়বে; যা দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের কর শনাক্তকারী নম্বর (টিন) জানতে চেয়ে সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন, ‘ শেখ মুজিবের বৈধ আয়ের কোন উৎস না থাকলেও কিভাবে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরের মতো জায়গায় আলিশান বাড়ি নির্মাণ করেন?’ শেখ কামাল ও শেখ জামালের বিবাহে রাজকীয় সোনার মুকুট দিয়ে বধুবরন করেন ? শেখ হাসিনার স্বামী (মরহুম ড. ওয়াজেদ মিয়া) কোন ধর্নাঢ্য পরিবারের সন্তান ছিলেন না। তিনি আণবিক কমিশনে চাকরি করতেন। কত বেতনের চাকুরী করতেন জনগণ জানে। ধানমণ্ডির মতো অভিজাত এলাকায় সুধা সদন কিভাবে নির্মান করলেন ? বাংলাদেশের জনগন এবং আমরা প্রবাসীরা এসব প্রশ্নের জবাব জানতে চাই। বিবৃতি প্রদানকারী ৮০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ হলেন, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ সিরাজুল ইসলাম খান, এম এ খালেক আকন্দ,মোঃ আলমগীর খান, এম বাসেত রহমান,মোঃ বদরুল হক আজাদ, মোঃ নাসিরউদ্দিন শরিফ, মোঃ সালাউদ্দিন তিতু,শফিকুর রহমান জীবন শফিক, আহমেদ রেজা খান,মোঃ জালাল উদ্দিন,মোঃ মাহাবুবুল আলম আলমগীর,কাজী আমিনুল ইসলাম স্বপন,আবু জাফর ইকরাম,এম হক সুমন,মোঃ আবদুল কাদের, খন্দকার গোলাম মোর্শেদ সগীর,ওয়াসিম ভুইয়া,মোঃ নাজিম আহমেদ চৌধুরী,রুপা চৌধুরী কবীর,মোঃ শাহ আলম, মোঃ জসিম উদ্দিন ও আবদুল করিম।

 

 

 
ট্যাগ:
Situs Streaming JAV