Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সৌখিন নাট্য গোষ্ঠীর ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাসে আমরা’

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: November 2, 2016 | 11:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের সৌখিন নাট্য গোষ্ঠীর আয়োজনে বিভিন্ন গুনিজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাসে আমরা’। ৩০ অক্টোবর রবিবার জ্যাকসন হাইটস্থ পি এস ৬৯ মিলনায়তনে অসংখ্য সাংস্কৃতিকমনা প্রবাসীরা উপস্থিত হন। সাবলিল নাটক, গান ও নৃত্য দিয়ে সাজানো উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এলিনা আক্তার মুক্তা ও ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি খায়রুল ইসলাম খোকন। আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন লুৎফুল হাছান। ????????????????????????????????????প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অব ল। অনুষ্ঠান শুরুতেই সমবেত কণ্ঠে জাতিয় সঙ্গীত পরিবেশন করাসহ শহীদদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক লুৎফুল হাছান ও প্রধান অতিথি মোহাম্মদ এন মজুমদার। স্বাধীনতা যুদ্ধে সাহসী বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের আহ্বায়ক আবদুল মুকিত চৌধুরী, সদস্য সচিব এ এস এম মাসুদ ভুইয়া ও সদস্য মো: কাশেম সরকার, সামছুল আনোয়ার মুকুল ও শফিকুল ইসলাম। সৌখিন নাট্যগোষ্ঠির এদিনের অনুষ্ঠান ও প্রবাসে বাংলা সাংস্কৃতিক বিকাশের প্রশংসা করে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার মুজিব বিন হক ও সব্যসাচী পুরুস্কার প্রাপ্ত আবৃত্তিকার কাজী আরিফ। বক্তব্য ও শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় বিনোদন পর্ব। এতে শুরুতেই আমি বাংলায় গান গাই একটি জনপ্রিয় বাংলা গানের তালের সাথে আকর্ষনীয় নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী কাব্য। তারপর একে একে চলতে থাকে গান, নৃত্য ও বিভিন্ন নাট্যাংশের অংশ বিশেষ। অভিনয়ে অংশ নেন ডা: নার্গিস, মৌ, লিটন ফিলিপ্স্, হাছান ও সুলতানা। নৃত্যে অংশ নেন লিওনা, স্বর্ণা, কাব্য ও মারিয়া আক্তার মৌ। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন, শাহ মাহবুব, শামীম সিদ্দীকি, চন্দ্রা রায়, রোকসানা মির্জা, সেলিম ইব্রাহিম, মিলন, সুলতানা, লিটন, নিপা জামান, হাবিব, রোজি প্রমূখ। সম্পূর্ন অনুষ্ঠানের নৃত্য পরিচালনা দায়িত্বে ছিলেন মারিয়া আক্তার মৌ। অনুষ্ঠানের প্রতিটি পর্ব বিশেষ করে নৃত্য, অভিনয় ও গান উপস্থিত সকল দর্শক ও অতিথিদের যথেষ্ট আনন্দ দিতে সক্ষম হয়। সাবলিল ও পরিচ্ছন্ন একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সবাই সৌখিন নাট্য গোষ্ঠিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পর্বের মাঝখানে বাংলাদেশ সোসাইটির নির্বাচিত কর্মকর্তাদের মঞ্চে এনে শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আ: রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ্য মো: আলী, সমাজ কল্যান সম্পাদক নাদির এ আইয়ুব, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় প্রমূখ। আরও ছিল আকর্ষনীয় দর্শকপূর্ব। এতে বিশেষ প্রক্রিয়ায় নির্বাচিত লটারীর মাধ্যমে ৩ জনকে মঞ্চে ডাকা হয় ও বিশেষ পুরুস্কারে ভূষিত করা হয়। অত্যন্ত জম জমাট অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে শিবলী ও মুক্তা। সহযোগিতায় ছিলেন ফারজিন রাকিবা, মুনিরুজ্জামান বাবু, মোস্তফা সাহেদ, নূরুল হাছান, আমিনুল ইসলাম চৌধুরী, গোলাম কুদ্দুস মিয়া, আমজাদ হোসেন, তারেকুল ইসলাম, মাসুদ রানা, মেহেদি হাসান সোহাগ, শেখ আলী হাসান ও হাবীব প্রমূখ। সৌখিন নাট্য গোষ্ঠির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মনিরুজ্জামান বাবু, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ফিলিপ্স্, সহ সাংগঠনিক সম্পাদক রোজি রহমান ও সাংস্কৃতিক সম্পাদক মারিয়া আক্তার মৌ। মনোমুগ্ধকর মিউজিক এর  কী বোর্ডে ছিলেন মাসুদ, অক্টোপেড এ রীড, গীটারে জোহান এবং ঢোলে শফিক ঢুলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV