কবি নির্মলেন্দু গুণকে মুক্তধারা সাহিত্য পুরস্কারে ভূষিত
ইউএসএনিউজঅনলাইন.কম : কবি নির্মলেন্দু গুণকে মুক্তধারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ বছরের মে মাসে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ২৫-তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় আজীবন সম্মননা প্রদান করা হয় কবি নির্মলেন্দু গুণকে। এই সম্মাননার অর্থমূল্য ৪ লাখ টাকা মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে কবিকে পৌঁছে দেয়া হয়েছে। এক লিখিত বার্তায় নির্মলেন্দু গুণ তাঁকে এই পুরষ্কারে ভূষিত করায় মুক্তধারা ও প্রবাসী বাঙালি সাহিত্য প্রেমিদের কাছে তাঁর ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এক ই-মেইলে নির্মলেন্দু গুণ লিখেছেন, “মুক্তধারা আজীবন সম্মাননা পুরস্কার”-এর অর্থমূল্য ৪ লক্ষ টাকা আজ (২৫ অক্টোবর) আমাকে পৌছে দেয়া হয়েছে। সম্মান কতটা কাজে লাগবে জানি না, কিন্তু টাকাটা নেত্রকোণা সংস্কৃতি সাধনা কেন্দ্রের ভবন নির্মাণে শতভাগ সহায়ক হবে, যা স্বাধীনতা পুরস্কার থেকে পাওয়া তিন লক্ষ টাকা দিয়ে একটু আগেভাগেই শুরু করে দিয়েছিলাম। এখন তরতর করে এগিয়ে যাবে আমাদের স্বপ্নপ্রকল্পের কর্মযজ্ঞ। তোমরা এই প্রকল্পের সম্মানিত সহযাত্রী হলে। তোমাদের ধন্যবাদ। জয় বাংলা।”
মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানান, এই সম্মাননার তিন লাখ টাকা প্রদান করেছেন নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন। বাকি এক লাখ টাকা মুক্তধারা ফাউন্ডেশন নিজস্ব তহবিল থেকে প্রদান করে।
উল্লেখ্য, ২৫তম বইমেলার শেষদিন ২২মে উৎসবের আহ্বায়ক হাসান ফেরদৌস কবি নির্মলেন্দু গুণ-কে আজীবন সম্মাননা প্রদাণের ঘোষণা করেন।
কবি নির্মলেন্দূ গুণ ২০১৩ সালে মুক্তধারা আয়োজিত বইমেলার উদ্বোধন করেন। এর আগে ১৯৯৩ সালে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানান এবং সেবছর বইমেলায় যোগ দেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes