তথ্য প্রযুক্তির দুনিয়ায় চলছে পাল্টাপাল্টি সাইবার অ্যাটাক
|
ইউএসএনিউজ ডেস্ক: তথ্য প্রযুক্তির দুনিয়ায় শুরু হয়েছে বেশ বড় রকমের এক ‘সাইবার যুদ্ধ’। জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকসের কল্যাণেই এ ‘যুদ্ধ দেখার’ সৌভাগ্য হচ্ছে বিশ্ববাসীর। যুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণের শিকার হচ্ছে উইকিলিকসপন্থি ও বিরোধী ওয়েবসাইটগুলো। একে অন্যের ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে নতুবা হ্যাক করছে।
দ্য গালফ নিউজ জানায়, উইকিলিকসের বিরুদ্ধে নেয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক এক কর্মকর্তা বলেন, এসব কারণে উইকিলিকসের ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। গোপন মার্কিন কূটনৈতিক দলিল ফাঁস করা শুরুর পর থেকেই উইকিলিকস বন্ধ করতে ব্যাপক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। আইনি কোন পন্থা না পেয়ে বন্ধ করে দেয়া হয় উইকিলিকসের ওয়েবসাইট। ভিন্নপথে পুনরায় চালু হয় এটি। উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয় আর্থিক প্রতিষ্ঠান ভিসা, মাস্টার কার্ড, পেপ্যাল এবং সুইস একটি ব্যাংক। প্রথমবার তথ্য ফাঁসের পরপরই সুইডেনে অ্যাসাঞ্জের নামে দু’টি যৌন নিপীড়নের মামলা হয়। গত মঙ্গলবার এ মামলায় আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানো হয় তাকে। তাকে গ্রেপ্তারের পরপরই সক্রিয় হয়ে ওঠে অজ্ঞাতনামা অসংখ্য হ্যাকার। ‘এনোনিমাস’ (অজ্ঞাতনামা) নাম দিয়ে তারা শুরু করে অপারেশন পেব্যাক নামের একটি ক্যাম্পেইন। হামলা চালানো হয় উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়া অ্যামাজন, ভিসা, মাস্টার কার্ড, পেপ্যাল ও সুইস ব্যাংকের ওয়েবসাইটে। সুইডেনের সরকারি ওয়েবসাইট ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় নেত্রী সারাহ প্যালিনের ব্যক্তিগত ক্রেডিট কার্ড অ্যাকাউন্টও হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকাররা ঘোষণা দেয়-তারা উইকিলিকসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। অন্যদিকে লেবাননের পত্রিকা আল আকবর-এর ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








