মার্কিন নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব পড়বে না : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট
ঢাকা : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোন পরিবর্তন হবে না। তিনি গতকাল সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব পড়বে না। সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার বিদ্যমান পররাষ্ট্রনীতিতে কোন পরিবর্তন হবে না। বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরও বৃদ্ধি পাবে।
আওয়ামী লীগের কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন উল্লেখ করে মার্শিয়া বার্নিকাট বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়বে বলেও তিনি জানান।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো