মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : নিউইয়র্কে স্ট্রং ওমেন কমিউনিটি এম্পায়ারমেন্ট’র “ভোট ফর হিলারি” কেম্পেইন
নিউইয়র্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে জয়যুক্ত করার লক্ষে স্ট্রং ওমেন কমিউনিটি এম্পায়ারমেন্ট’র “ভোট ফর হিলারি ” কেম্পেইন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের পার্কচেস্টারে। প্রেসিডেন্ট আজমেরী হক মনিকার সভাপতিত্বে গত ৬ নভেম্বর অনুষ্ঠিত কেম্পেইনে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (SWCE) মোহাম্মদ মৌজ, চেয়ারমেন খন্দকার, ভাইস প্রেসিডেন্ট নিয়াজুল হোক, নাকিবুল কোক, মেম্বার সেক্রেটারি রেবেকা সুলতানা লিপি, প্রেস সেক্রেটারি মোহাম্মদ ওয়ালিদ আর এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাসেত, আমিনুল ইসলাম, মোঃ সফিউল্লা, লিয়াকত আলী, নিলুফার আক্তার, মোহাম্মদ আব্দুল মান্নান, কোহিনুর শিউলি মিঞা প্রমুখ।
সভাপতি মনিকা বলেন, বিগত ২৮৪ বছরে আমেরিকাতে কোনো মহিলা প্রেসিডেন্ট হয় নাই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হিলারি ক্লিনটন প্রেসিডেন্সি পদ এ প্রার্থী মনোনীত হয়েছেন। এ ছাড়া হিলারির পঁয়ত্রিশ বছরের পলিটিকাল অভিজ্ঞতা আছে। হিলারি জানেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। ডোনাল্ড ট্রাম্প এর পলিটিকাল কোনো অভিজ্ঞতা নাই। সভাপতি মনিকা বলেন, এই হিপোক্রিট ট্রাম্প কোনোভাবে প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখেনা, সব দিক বিবেচনা করলে হিলারি ক্লিনটন এবার প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখেন। আর এই লক্ষ্যকে সামনে রেখে স্ট্রং ওমেন কমিউনিটি এমপাওয়ারমেন্ট হিলারিকে জিতানোর দৃঢ় প্রতিজ্ঞা রাখে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








