নিউজার্সি ষ্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন : ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধে দিয়ে জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন
নিউজার্সি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টেট কমিটির উদ্দ্যোগে গত ৭ই নভেম্বর সোমবার প্যাটারসন সিটি ও আটলান্টিক সিটিতে একযুগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। প্যাটারসন সিটিতে বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে বিপ্লব ও সংহতি দিবসের সভা অনুষ্টিত হয় সন্ধ্যা ৭টায়। এখানে সভাপতিত্ব করেন নিউজারসী ষ্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সভা পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মহসিন আহমদ সেলিম। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার। আরও বক্তব্য রাখেন উপদেষ্টা ও বিপ্লব ও সংহতি দিবের উদযাপন কমিটির আহবায়ক ছমির উদ্দিন মাষ্টার, উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মোছাব্বির আলী, উপদেষ্টা কুতুবুর রাজা চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক গো্লাম মোস্তফা চৌধুরী নিপন, সহ সভাপতি হোসেন পাঠান বাচ্চু, কো্ষাদ্যক্ষ ও উদযাপন কমিটির সদস্য সচিব খোকন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন বুলু, সমাজ কল্যান সম্পাদক কুতুব উদ্দিন, অফিস সম্পাদক ওয়াহিদ আজাদ স্বপন, সদস্য বশির আহমদ,আব্দুল মানিক, উছমান গনি, এম এ হান্নান খান, মশুদ মিয়া , কামাল চৌধুরী, আলী খান, আব্দুল গনী প্রমুখ। সভার আরম্ভে কালামে পাক থেকে তেলাওত করান সৈয়দ ইয়ামিন আলী। আটলান্টিক সিটির সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট বিএনপির সহ সভাপতি, সাঈদ আলম মুকুল। সভায় প্রধান বক্তা ছিলেন নিউজারসী ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছার, বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মোঃ সেলিম, সভা পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক এম এইচ রেজা, কো্রআন তেলাওত করেন হাজী আব্দুস সালাম। তাওপ্র জাতীয় ও দলীয় সংগিতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়, সভায় বক্তব্য রাখেন সহ ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম আকাশ, এমদাদুল হক, আদুল কাদের, আলি হোসেন, ফরিদ আহমদ প্রমুখ, উভয় সভায় বক্তারা বলেন আরো একটি বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের জন্য দেশ এবং বিদেশে যারা দেশ প্রেমিক ও বাংলাদেশী জাতীয়তাবাদের বিস্বাসী সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই অনিরবাচিত, আগনতান্ত্রিক বাকশালীয় সরকারের বিরুদ্ধে দূর্বার গন আন্দোলন শুরু করতে হবে, ভোটাধীকার ও ভাতের অধিকার হরণ কারীদেরে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে, তারা বলেন ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্টিত হয়ে আধিপত্যবাদী ও সম্প্রসারনবাদী দের হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে ছিলেন। শুধু তাইনয় জিয়াউর রহমান ক্ষমতায় এসে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা থকে দেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্টা করে চিলেন। সংবাদ পত্রের বাকস্বাধীনতা ফিরে দিয়েছিলেন, তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন, বক্তারা বাংলাদেশে সভা সমাবেশ করতে নাদেয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের আহবানে আগামী দিনের আন্দলনে সকলের আংশ গ্রহনের আহবান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion