Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ডনাল্ড ট্রাম্পের বিস্ময়কর বিজয়

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: November 9, 2016 | 6:05 AM

এ এক বিস্ময়কর বিজয়। কেউ বলছেন ঝড়, কেউ বলছেন ভূমিকম্প। তছনছ ডেমোক্রেট শিবির। জয়ী ডনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিনটনকে পরাজিত করে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বৃটিশ দৈনিক গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২৭৬টি। জয়ের জন্য তার প্রয়োজন ছিল ২৭০ ভোট।
জনমত জরিপ। নিজ দলের একটি অংশ আর মিডিয়ার সরাসরি বিরোধিতা। না, কোনো কিছুই দমাতে পারেনি ট্রাম্পকে। সবাইকে পরাজিত করেছেন তিনি, ব্যালটের মাধ্যমে। অনেকেই বলেছিলেন, ট্রাম্পের জয় হবে মিরাকল। ব্যবসায়ীরা শেষ মুহূর্তে হিলারির জয়ের সম্ভাবনা দেখেছিলেন ৯১ শতাংশ। প্রায় ৯৯ ভাগ সংবাদ মাধ্যম বলেছিল, জয়ী হবেন হিলারি। যুক্তরাষ্ট্রে তৈরি হবে নতুন ইতিহাস। কিন্তু না। গণতন্ত্রে শেষ বিচারে রায় দেয়ার মালিক জনগণ। সেই জনরায় গেছে ট্রাম্পের পক্ষে। ট্রাম্পকেই তারা দেখতে চেয়েছেন হোয়াইট হাউসে। তাদের অভিপ্রায়ের কাছে পরাজিত হয়েছে অন্য সবার চাওয়া।
নানা দিক থেকেই যুক্তরাষ্ট্রের এ নির্বাচন ছিল ব্যতিক্রম। ধনকুবের ডনাল্ড ট্রাম্পের রাজসিক উত্থান আরও অবাক করার মতো। গত ১৮ মাস তিনি অবাক করে গেছেন দুনিয়ার সব মানুষকেই। গতরাতে শেষ চমক নিয়ে হাজির হলেন তিনি। ভোট গ্রহণ শেষে যখনই ফলাফল ঘোষণা শুরু হয়, তখনই বুঝা যাচ্ছিলো ট্রাম্প ঝড় আসছে। কিন্তু এ ঝড় যে এতো চমক জাগানিয়া হবে তা হয়তো কারোই কল্পনায় ছিলো না। যেসব রাজ্যে তার জয়ের কথা কেউ ভাবেননি সেসব জায়গাতেও জয়ী হয়েছেন তিনি। বিশেষ করে ফ্লোরিডার জয় প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে নিয়ে যায় তাকে।মা নবজমিন

এক নজরে

ফলাফল (ইলেক্টোরাল ভোট)

ডোনাল্ড ট্রাম্প ২৮৯

হিলারি ২১৮

জয়ের জন্য প্রয়োজন ২৭০

  • যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডনাল্ড জে ট্রাম্প
  • আলাস্কায় জয়ী হয়েছেন ডনাল্ড ট্রাম্প (ইলেকটোরাল কলেজ ভোট ৩)
  • আইওয়াতে (৬) জয়ী ট্রাম্প
  • গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গরাজ্য জর্জিয়া (১৬) জিতলেন ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ টি ইলেক্টোরাল থেকে মাত্র ৩৮ ভোট দূরে ট্রাম্প।
  • ওয়াশিংটনে ১২ ইলেক্টোরাল ভোট জিতলেন হিলারি
  • অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডা শেষমেশ ট্রাম্পের। এ অঙ্গরাজ্য থেকে তিনি পেয়েছেন মূল্যবান ২৯ টি ইলেক্টোরাল
  • অরিগনে (৭) হিলারির জয়
  • ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলিনায় (১৫) জয়ী ট্রাম্প
  • ক্যালিফোর্নিয়ায় ৫৫ এবং হাওয়াইতে ৪ ইলেক্টোরাল জিতেছেন হিলারি, আইডাহোর ৪ ট্রাম্প শিবিরে
  • আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য কলোরাডো (৯) জিতলেন হিলারি
  • সুইং স্টেট ভার্জিনিয়ায় (১৩) জয়ী হিলারি
  • গুরুত্বপূর্ণ ওহাইয়ো অঙ্গরাজ্য (১৮) জিতলেন ট্রাম্প
  • নিউ মেক্সিকোতে (৫) জয়ী হিলারি, মিসৌরিতে (১০) ট্রাম্প।
  • মনটানা অঙ্গরাজ্যের ৩ ইলেক্টোরাল ট্রাম্পের
  • প্রত্যাশিতভাবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রন বজায় রাখলো রিপাবলিকান দল
  • কানেক্টিকাট (৭) হিলারির, লুইজিয়ানা (৮) ট্রাম্পের।
  • নিজের প্রচারণা দলকে ধন্যবাদ দিলেন হিলারি। বললেন, ‘ফল যাই হোক না কেন, সবকিছুর জন্য ধন্যবাদ’।
  • টেক্সাস (৩৮) ও আরকানসাস (৬) ট্রাম্পের ঘরে।
  • ক্যানসাস (৬), নেব্রাসকা (৫), ওয়াইয়োমিং (৩), নর্থ ডাকোটা (৩) ও সাউথ ডাকোটা (৩) জিতেছেন ট্রাম্প।
  • নিউ ইয়র্কে জিতলেন হিলারি। পেলেন ২৯ ইলেক্টোরাল।
  • সাউথ ক্যারোলাইনা আর আলাবামা জিতলেন ট্রাম্প। উভয় রাজ্যে রয়েছে ৯টি করে ১৮টি ইলেকটোরাল ভোট। প্রত্যাশিত ফল।
  • গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াই
  • লস অ্যাঞ্জেলসে ভোটেকেন্দ্রের কাছে গুলি, নিহত ১
  • হিলারি জিতেছেন ইলিনয় (২০), ম্যাচাচুসেটস (১১), রোডস আইল্যান্ড (৪), নিউ জার্সি (১৪), ম্যারিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩) ও ওয়াশিংটন ডিসি (৩)। সবকটিই প্রত্যাশিত জয়।
  • ট্রাম্প জিতেছেন টেনিসি (১১), মিসিসিপি (৬) ও ওকলাহোমা (৭)। প্রত্যাশিত জয়।
  • একসঙ্গে সাতটি রাজ্যে জিতেছেন হিলারি। আর ট্রাম্প জিতেছেন আরও ৩টি।
  • ফ্লোরিডায় ভালো ব্যবধানে এগিয়ে হিলারি।
  • ওয়েস্ট ভার্জিনিয়া রিপাবলিকান ঘেঁষা অঙ্গরাজ্য। প্রত্যাশিতভাবেই জিতেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাষ।
  • ওয়েস্ট ভার্জিনিয়ায় জিতলেন ডোনাল্ড ট্রাম্প। পেয়েছেন পাঁচটি ইলেকটোরাল ভোট।
  • “জিততে হলে, ‘মিরাকল’ ঘটাতে হবে আমাদের,” বলেছেন ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী। সূত্র: সিএনএন।
  • ফ্লোরিডার রক্ষণশীল অংশ থেকে প্রত্যাশার চেয়ে ভালো ফল করছেন হিলারি, এমনকি বারাক ওবামার চেয়েও ভালো। বারাক ওবামা এ রাজ্যে জিতেছিলেন।
  • অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাষ। এ রাজ্যে না জিতলে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কার্যত শূন্যের কোঠায়।
  • প্রত্যাশিতভাবেই ট্রাম্প রিপাবলিকান ঘেঁষা ইন্ডিয়ানা (১১) ও কেন্টাকি (৮) রাজ্য জিতবেন বলে এপি’র অনুমান। হিলারির ঘরে বার্নি স্যান্ডার্সের অঙ্গরাজ্য ভারমন্ট (৩)।
  • কেন্টাকি, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এগিয়ে ট্রাম্প। এখনও ভোট গণনা চলছে।
  • তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাজ্য নর্থ ক্যারোলাইনার ডারহাম কাউন্টিতে ভোটগ্রহণের সময় ২ ঘন্টা বাড়াতে আদালতের শরণাপন্ন হয়েছে একটি গ্রুপ। ভোটিং মেশিনের ত্রুটির কারণে সেখানে ভোটগ্রহণ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। মামলার আবেদন গৃহীত হলে, এ অঙ্গরাজ্যে ভোটের ফলাফল জানতে দেরি হবে।
  • রিপাবলিকান দলের প্রাইমারি প্রার্থী সিনেটর লিন্ডসে গ্রাহাম ভোট দিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী ইভান ম্যাকমুলিনকে
  • ট্রাম্পের ওয়েবসাইট সাময়িকভাবে হ্যাকড। ওয়েবসাইটে ‘হিলারি উইন্স’ লিখে গেছে হ্যাকার!
  • ফলাফল পর্যবেক্ষণ করতে পরিবারসমেত ম্যানহাটনের বিলাসবহুল হোটেল পেনিনসুলায় অবস্থান করছেন হিলারি ক্লিনটন। এখান থেকে ট্রাম্প টাওয়ার দুই মিনিটের পথ।
  • প্রেসিডেন্ট পদে কাউকেই ভোট দেননি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ
  • প্রথম অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষ হতে বাকি এক ঘণ্টা
  • ফলাফলের অপেক্ষায় হিলারি ও ট্রাম্প উভয়ে এখন নিউ ইয়র্কে। দুই শিবিরের সদরদপ্তরের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
  • আমার প্রত্যাশা আজ আমরা ডনাল্ড ট্রাম্পকে হারাবো, শোচনীয়ভাবে হারাবো: ভোট দেয়ার পর বার্নি স্যান্ডার্স
  • নেভাদায় নির্বাচনী কর্তৃপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ
  • ট্রাম্প পুত্রের বিরুদ্ধে অভিযোগ দাখিল
  • ভোটের আগে বাস্কেটবল খেলায় ব্যস্ত ওবামা
  • মায়ের জন্য ভোট দিতে পারাটা জীবনের সবথেকে বড় সম্মান: চেলসি ক্লিনটন
  • ফ্লোরিডায় দুই নির্বাচনী কর্মী বহিস্কার
  • এবারের নির্বাচনে আগাম ভোটের রেকর্ড
  • গুয়াম দ্বীপে জিতেছেন হিলারি
  • ভোট দিলেন ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স
  • শীর্ষ রিপাবলিকান কৌশলবিদ অ্যানা নাভারো ভোট দিয়েছেন হিলারিকে
  • নিউইয়র্কে স্বস্ত্রীক ভোট দিয়েছেন ট্রাম্প
  • মিশিগানে ভোটিং মেশিনে ত্রুটির অভিযোগ
  • নিউ ইয়র্কে ভোট দিয়েছেন ক্লিনটন দম্পত্তি
  • গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়ে দিয়েছেন ৬৪ লাখ
  • ফক্স নিউজকে ট্রাম্প, ‘আমরা অনেকগুলো রাজ্য জিতবো’
  • সুইং স্টেট ফিলাডেলফিয়ায় হিলারির পক্ষে ওবামার সমাবেশ
  • ভোট দিয়েছেন শীর্ষ ট্রাম্প সমর্থক নিউ জার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV