Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমি সবার প্রেসিডেন্ট, আশা করি আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার সুযোগ পাবো: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: November 9, 2016 | 7:15 AM

এম রবিউল্লাহ ও কামরুল আহসান: আমি সবার প্রেসিডেন্ট। আমি সবার কথা শুনবো। আমি সবার সঙ্গে একসঙ্গে কাজ করবো। দেশের স্বপ্ন পূরণে কাজ করবো। পৃবিথীর সব দেশে ব্যবসার প্রসার করব। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্পের এই কথা বলেন ট্রাম্প। বক্তব্যের ধরণই পাল্টে গেল নির্বাচিত হয়ে। আগের সেই ঝাঁঝালো কথা নেই তার মুখে। আমেরিকাসহ সারাবিশ্বের শান্তির বাণীই প্রচার করলেন তিনি। প্রথমেই হিলারি ক্লিনটন তাঁকে ফোন করে অভিনন্দন জানায়েছেন সবাইকে জানান।

তিনিও হিলারির পরিবারের প্রতি সম্মান ও সমবেদন জানান। কৌতুক করতে ছাড়লেন না। বললেন, হিলারি ও তার দলের নির্বাচনী প্রচারণার কষ্টসাধ্য প্ররিশ্রমকে অভিনন্দন।

তিনি আরো বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। গত ১৮ মাসে আমি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। সবশেষে সফলতা পেয়েছি। আশা করি আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করার সুযোগ পাবো, সেটা হতে পারে আগামী দুই বছর, তার চেয়ে বেশি, হতে পারে ৮ বছরও।
এই সফলতার জন্য একে একে পরিবারের সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া দলের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। এমনকি নির্বাচনী প্রার্থী হওয়ার সময় যারা তার বিরোধীতা করেছিলেন তাদেরও।

নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পের ২৭০ ইলেক্টোরাল ভোটের প্রয়োজন ছিল। সেখানে তিনি পেয়েছেন ২৮৯ ভোট। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮ ইলেকটোরাল ভোট।
নির্বাচিত হয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। সূত্র: সিএনএন/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV