Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী’র স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: November 9, 2016 | 10:13 PM

নিউইয়র্ক : অসাম্প্রদায়িক শোষনমুক্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম লড়াই যোদ্ধের মধ্যদিয়ে বাঙালি জাতির আজন্ম লালিত স্বপ্ন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লড়াকু যোদ্ধা ছিলেন মাহবুবুর রব সাদী। তার রাজনৈতিক প্রজ্ঞা দুরদর্শিতা, রাজনৈতিক দর্শন, জ্ঞানবোধ, মননশীল চিন্তা চেতনার জন্যই তিনি নিজেই তার তুলনা। মৃত্যুঞ্জয়ী বীর সাদী ক্ষমতার কাছাকাছি থেকেও তার রাজনৈতিক দর্শন ও আদর্শকে বিষর্জন দেননি। ক্ষমতার প্রতি তার কোন লোভ লালসা ছিলোনা। মাহবুবুর রব সাদী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার আদর্শিক রাজনৈতিক সামাজিক গুণাবলি থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হতে। তার স্বপ্ন আদর্শ ও চিন্তা চেতনাকে লালন করার মধ্যদিয়েই জঙ্গি মৌলবাদ সাম্প্রদায়িক অপশক্তিগুলোকে নির্মুল করতে দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যেও কোন বিকল্প নেই।

তারাকা মুক্তিযোদ্ধা। সম্মুখসমরের মৃত্যুঞ্জয়ী বীর। মুক্তিযুদ্ধের লড়াকু সাব-সেক্টর কমান্ডার। জাতীয় বীর, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত চার নাম্বার সেক্টরের সাব-সেক্টর কমান্ডার। জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের অন্যতম প্রতিষ্টাতা। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনিত প্রার্থী হিসেবে মশাল প্রতীক নিয়ে, হবিগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ সদস্য। সিলেট অঞ্চলের হাজার হাজার মুক্তিযোদ্ধা জনতার প্রিয়মুখ জননেতা মরহুম মাহবুবুর রব সাদীর সার্বজনীন স্মরণসভায় বক্তারা এই কথাগুলো বলেন। যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে ও রাজনীতিবিদ শাহাব উদ্দিন ও জাসদ নেতা দেওয়ান শাহেদ চৌধুরীর সার্বিক তত্তাবদানে এবং পৃষ্পপোষকতায় আয়োজিত, সভাপতিবিহিন ব্যতিক্রিমি এই সার্বজনিন সম্মরণসভা গত ৬ নভেম্বর রোববার সন্ধা সাতটায় নিউইয়র্ক সিটির এষ্টোরিয়ায় অবস্থিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্টেয় হয়। সভায় বক্তারা আরো বলেন, জমিদার শ্রেণীর সাহেবী পরিবারে জন্মনেয়া মরহুম সাদী তাঁর স্বভাবজাত সামন্তবাদী পরিবারিক উত্তরাধিকারী চরিত্রের সম্পূর্ন বাহিরে এসে, সাধারণ মানুষ তথা কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে সামিল হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সারা জিবনের লড়াই সংগ্রাম যোদ্ধ ছিলো গণতন্ত্রের বিকাশ, মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। বাংলাদেশের জঙ্গিগুষ্টি, জঙ্গি সন্ত্রাসী, উগ্র মৌলবাদী, সাম্প্রদায়িক প্রতিক্রিয়িশীল রাজনৈতিক অপশক্তির কর্মকা-, হুমকী আগ্রাসন মোকাবেলায় দেশে-বিদেশে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা। জঙ্গিদের-সঙ্গি-পাহারাদার, সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি রাজনীতির পৃষ্টপোষক বিএনপি জামায়াতের অপরাজনীতি থেকে বাংলাদেশকে সুরক্ষা করতে, মরহুম সাদীর অসমাপ্ত আদর্শিক কাজগুলো বাস্তবায়ন করতে হবে। তাঁরমতো উদার গণতন্ত্রি নির্লোভ নিরোহংকারী মানুষের বেঁচে থাকা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন ছিল।

মরহুম মাহবুবুর রব সাদীর স্মরণসভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, রাজনীতিবিদ শাহাব উদ্দিন, জাসদের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড. চৌধুরী জুয়েল, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মুজাহিদ আনসারী, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাবেক ছাত্র নেতা মনসুর চৌধুরী, জাসদ নেতা শাহনুর কোরেশী, সিলেট এমসি এলামাইন অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র জাসদের প্রচার সম্পাদক ফজল খান, সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি আজিমুর রহমান বোরহান, জাসদ নেতা শহিদুল ইসলাম, সিলেট এমসি এলামাইন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইয়ামিন রশিদ, কমিউনিটি নেতা একলিমুজ্জামান নুনু, জাসদ নেতা কাদির বক্ত, যুক্তরাষ্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক শাহান খান, সাংবাদিক ও জাসদ নেতা শরিফুল হক মনজু, রিগ অফ আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, শাহিন ইবনে দিলওয়ার, হবিগঞ্জ জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, ছাত্রনেতা তোফায়েল চৌধুরী, কমিউনিটি নেতা দিলদার হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV