Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিএইচডিবিডি এবং কংগ্রেস অফ বাংলাদেশী আমেরিকান’র আয়োজনে কর্মশালা

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: November 10, 2016 | 12:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিএইচডিবিডি (সেন্টার ফর হিউম্যান ডেভালাপমেন্ট বাংলাদেশ) এবং কংগ্রেস অফ বাংলাদেশী আমেরিকান এর আয়োজনে আবারও শুরু হয়েছে দশ সপ্তাহব্যাপি ফ্রি কুইকবুকস এক্সেল, এবং ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা। গত রবিবার ৬ই নভেম্বর ছিল ধারাবাহিক এই কর্মশালার প্রথমদিন।এদিন এলমহার্স্ট হাসপাতালের একটি সেমিনার কক্ষে বিকাল ৩:০০ থেকে -৬:০০পর্যন্ত এই কর্মশালাটি পরিচালিত হয়। ধারাবাহিক কর্মশালার প্রথমদিনের সূচনাপর্বে বক্তব্য রাখেন কর্মশালার মূলপ্রশিক্ষক, সিএইচডিবিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনজুর চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস-ইনক-এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিক । অনুষ্ঠানটি সঞ্চালন ও কোর্স পরিচালনা করেন কংগ্রেসের সেক্রেটারী জেনারেল ও সেন্টার ফর হিউমান ডেভলোপমেন্ট বাংলাদেশ এর প্রেসিডেন্ট মনজুর চৌধুরী । সংগঠনের চেয়ারম্যান তার বক্তব্য বলেন, বিনামূল্যে প্রদেয় উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী সদস্যদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত করাসহ অন্যদেরকে সাহায্য করার আহবান জানান । তিনি বলেন ভবিষ্যৎ আরো নতুন নতুন কোর্স পরিচালনাসহ অনলাইনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের মধ্যেও এ ধরনের কর্মশালা সৃস্টির আশাবাদ প্রকাশ করেন. যাতে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আর এক ধাপ এগিয়ে যাবে ।

মনজুর চৌধুরী তার উদ্বোধনী বক্তব্যে বলেন আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিন এবং নীজদের প্রশিক্ষিত করে সমৃদ্ধ হোন । যে কোন সমস্যা নিরসনে কমিউনিটি একটিভিটিতে সক্রিয় থাকলে সমাধানের পথ খুজে পেতে সহজ হয় ।অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম বলেন–তিনি ১৬৭ ভাষা ভাসীর এলাকা জ্যাকসন হাইটস ও এলমহাস্টের জনপ্রতিনিধি । তিনি সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করছেন । নিজে খৃস্টান ধর্মের লোক হয়েও “আই এম মুসলিম” প্লাকার্ড হাতে নিয়ে মুসলিম বিদ্বেষী সমাবেশে দাড়িয়ে প্রতিবাদ জানান।

তিনি যে কোন সমস্যা সমাধানে অংশগ্রহনকারী সদস্যদের তার অফিসে যোগাযোগ করায় আহবান জানান । আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন–ভাইস চেয়ারমান কাজী আজিজুল হক খোকন, ডিরেক্টর ফরিদা ইয়াসমীন ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত হোসেন ও সিএসডিবিডি এর নির্বাহী পরিচালক মোহাম্মাদ গিয়াসউদ্দিন নান্নুসহ প্রমূখ ।। কর্মশালায় চল্লিশ জনের মত সদস্য অংশগ্রহন করেন ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV