Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মায়েরা যেমন সন্তান চান:প্রধান আকাঙ্ক্ষা সংসারী সন্তান

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: December 12, 2010 | 2:47 AM

ই উএসএনিউজ  ডেস্ক: ‘মায়েরা কেমন সন্তান চান’ এ বিষয়ে এশিয়ার কয়েকটি দেশের পাঁচটি শহরে সম্প্রতি এক সামাজিক সমীক্ষা পরিচালনা করেছে জাপানের এক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান। এ সমীক্ষার জন্য বেছে নেওয়া হয় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পাঁচটি বড় শহর বেইজিং, সাংহাই, টোকিও, সিউল ও তাইপে। এতে সন্তানের আচার-আচরণ ও বেড়ে ওঠা নিয়ে মায়েদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। খবর রয়টার্স অনলাইনের।বেনেসি হোল্ডিংস পরিচালিত ওই জরিপে দেখা যায়, টোকিওর মায়েরা চান তাদের সন্তান ধনী বন্ধুদের সঙ্গে মিশবে এবং অন্যদের বিরক্তির কারণ হবে না। আর বেইজিংয়ের মায়েরা চান সন্তানরা কর্মক্ষেত্রে তাদের প্রতিভার ঝলক দেখাক। এক্ষেত্রে সিউলের মায়েরা সন্তানের কাছে নেতৃত্বগুণ আশা করেন।সাধারণত টোকিওর মায়েরা সন্তানদের মানবিক গুণাবলি বিকাশে জোর দেয়, যেখানে অন্য মায়েরা সন্তানের কাছে সাফল্য প্রত্যাশা করে।তবে সব শহরের মায়েরই তাদের প্রধান আকাঙ্ক্ষা হিসেবে সন্তানদের সংসারী দেখতে চেয়েছেন। অবশ্য তাদের পরবর্তী দুটি আকাঙ্ক্ষায় উলেল্গখযোগ্য ভিন্নতা ছিল। চীনা মায়েরা জানান, তারা চান তাদের সন্তানরা কর্মক্ষেত্রে দক্ষতা দেখাবে ও অন্যরা তাদের শ্রদ্ধা করবে। আর এক্ষেত্রে তাইপের মায়েরা সহকর্মীদের উদ্বুদ্ধ করতে সক্ষম এমন কর্মদক্ষ সন্তান চান।সিউলের মায়েরা চান সন্তানরা নেতৃত্ব দেবে ও টাকা উপার্জন করবে। চীনা মায়েদের মধ্যে সাংহাইয়ের প্রায় সত্তর শতাংশ ও বেইজিংয়ের ৬২ শতাংশ চান তাদের সন্তানরা কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV