Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির জমজমাট অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: November 11, 2016 | 9:23 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৯ই নভেম্বর বুধবার সন্ধ্যায় ‘বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অফ আটলান্টিক সিটি’ এর ২০১৬-২০১৭ বর্ষের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐদিন সন্ধ্যায় স্থানীয় সেণ্ট জোসেফ রিসোর্ট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ১৬এল লায়ন বব ফ্রিডেল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ১৬এল লায়ন কারা এসস্নুরি। দুই পর্বে বিভক্ত অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল নতুন কমিটির পরিচিতি, শপথ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম পর্বের শুরুতে লায়ন সাইফুল ইসলাম এর সঞ্চালণায় যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি তানিম আর চৌধুরি। এরপর জেলা গভর্নর বব ফ্রিডেল তাঁর বক্তব্য শেষে নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান। তার পরপরই নতুন কমিটির সভাপতি কাজী লিটনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি তানিম আর চৌধুরি।এরপর নতুন কমিটির সভাপতি কাজী লিটন বক্তব্য রাখেন।নতুন কমিটির সাধারন সম্পাদক হয়েছেন সাঈদা খানম ও কোষাধ্যক্ষ হয়েছেন ইসরাত জাহান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লায়ন পিনটু রায়ের সঞ্চালণায় নৃত্য নির্দেশক নিবেদিতা ভট্টাচার্যর নির্দেশনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে দুই প্রতিভাবান খুদে নৃত্যশিল্পী অনামিকা ও ভূমি। তাদের নান্দনিক পরিবেশনা দর্শকদের বিমোহিত করে।এরপর খুদে সংগীত শিল্পী ইপসিতা তামজিদ প্রিয়ন্তী ইংরেজি ভাষায় সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। আবৃত্তি শিল্পী সুব্রত চৌধুরি আবৃত্তি করেন নির্মলেনদু গুনের কবিতা। ইতিমধ্যে পরিবেশিত হয় নৈশভোজ। এরপর তবলা বাদক তপন সেন তপুর তবলা বাদনের সাথে শ্রোতাদের সুরের মায়াজালে মোহাবিষ্ট করেন নজরুল সংগীত শিল্পী মুনমুন চক্রবর্তী। তাঁর সুরেলা পরিবেশনা শেষে মঞ্চে আসেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী চন্দন চৌধুরি। তিনি তাঁর সুরের মায়াজালে ঘণ্টা দেড়েক দর্শকদের বেঁধে রাখেন। তাঁর কণ্ঠে পরিবেশিত হারানো দিনের বাংলা গান শুনে শ্রোতাকূল নস্টালজিক হয়ে পড়ে। শিল্পীর পরিবেশনার সাথে শ্রোতারাও কণ্ঠ মেলালে হল জুড়ে এক ভিন্নতর আবহের সৃষ্টি হয়, ভালো লাগার রেনু ছড়িয়ে পড়ে সারা হল জুড়ে।আর তা গায়ে মেখে শ্রোতারা যখন নীড়মুখো হয় তখন প্রায় রাত নিশুতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV