Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি শহীদ কাদরীকে নিয়ে প্রণতি ও প্রতিধ্বনি

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: November 11, 2016 | 9:30 PM

নিউইয়র্ক : শহীদ কাদরী, নাগরিক জনারণ্যের চির-তরুণ কবি, সামসময়িক জগতের এক সচেতন ও সযত্ন পর্যবেক্ষক এবং তীক্ষ্ম বিশ্লেষক। জগত ও জীবনবীক্ষার যে নির্যাস তিনি সংগ্রহ করেছিলেন, নিঃশেষে তা ঢেলে দিয়েছেন কবিতায় এবং পারিপার্শ্বিকতায়। কবি শহীদ কাদরীর কবিতা ও জীবনবীক্ষা, তাঁর ভালোলাগা-মন্দলাগা, তাঁর স্মৃতি ও শ্রুতি আমাদের সংগ্রহে থাকা এক অমূল্য সম্ভার।
আমাদের অনুভূতি এবং কবি শহীদ কাদরীর কর্ম ও জীবন নিয়ে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ জুইশ সেন্টারে আয়োজন হচ্ছে ‘প্রণতি ও প্রতিধ্বনী’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। অনূর্ধ তিন ঘণ্টার এই আন্তরিক, নিবিড় ও যথোচিত আয়োজনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা।
প্রয়াণহীন কবি শহীদ কাদরীর যাপিত শ্রুতি ও স্মৃতিময় জীবন উদযাপনের এই বিশেষ আয়োজন ‘প্রণতি ও প্রতিধ্বনি’তে অনুভূতির প্রকাশে ও উপস্থাপনায় অংশ নেবে বাংলাদেশ ও প্রবাসের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবিষ্টভাবে আগ্রহী, সংশ্লিষ্ট ও নিবেদিত বিভিন্ন সংগঠন ও নেতৃত্বশীল ব্যক্তিবর্গ।
‘প্রণতি ও প্রতিধ্বনি’ আয়োজন, পরিবেশন ও প্রত্যক্ষে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কাম্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ