Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইমাম আকুঞ্জি ও তারাউদ্দিন হত্যা মামলায় হেইট ক্রাইমের প্রমাণাদি পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: November 11, 2016 | 9:58 PM

নিউইয়র্ক : কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সহকারী নির্বাহী কর্মকর্তা জেসি-জে-স্লিজ বলেছেন, গত ১৩ আগষ্ট ওজনপার্কে আল ফোরকান মসজিদের ইমাম আকুঞ্জি ও মুসল্লি তারাউদ্দিন হত্যাকা-ে হেইট ক্রাইমের প্রমাণাদি পাওয়া যায়নি।  তিনি বলেন, এ নৃশংস ঘটনার বিচার নিয়ে কমিউনিটিতে ভিন্ন কথাবার্তা হচ্ছে। আমি আপনাদেরকে এ ব্যাপারে বলতে চাই। ঘটনার সাথে জড়িত অস্কার মরেল বর্তমানে জেল হাজতে। সে বের হতে পারবে না। তার জামিন হবে না। জামিনের ব্যাপারে তার সে রকম সামর্থ্য নেই। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের বিচারের বর্তমান অবস্থা সম্পর্কে কমিউনিটির লোকজনকে অবহিত করতে গত ৪ নভেম্বর বাদ জুমা সিটি লাইন (ওজনপার্ক) আল আমান মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে মসজিদ আল আমান।
বিচার প্রক্রিয়া প্রলম্বিত হওয়ার ব্যাপারে মি. জেসি বলেন, তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যাাকা-ের মামলা দায়ের হয়েছে। সে দু’জন লোককে দুইবার করে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে ভিডিও ফুটেজ রয়েছে। তার ঘরে দেয়ালে লুকানো বন্দুক উদ্ধার করা হয়েছে। তিনি জানান,  আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ। মামলার দিন যাতে কমিউনিটির লোকজন কোর্টে সহজে যাতায়াত করতে পারে সে জন্য দুটো গাড়ি সরবরাহ করা হবে। প্রতিটি গাড়িতে ১০-১২ জন করে যেতে পারবে। এ দুটো গাড়ি যাওয়া-আসা করবে। কোনো অর্থ লাগবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু নাসের, মসজিদ কমিটির সাবেক উপদেষ্টা আবু ইউসুফ, মোহাম্মদ মিল্লাত, মসজিদের সাবেক সভাপতি শামস উদ্দিন সোনাই, সাবেক সভাপতি বদরুল হক, বেক ডেউসের সিনিয়র সহসভাপতি ওয়াল্টন কাউন্সিল ম্যান মাইক মিলার ও মসজিদের মুসল্লিগণ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন আল আমান মসজিদের সভাপতি মোহাম্মদ কবির আহমদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে চার দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে প্রচুর দুর্ঘটনা রোধে গ্রিনমো ও ফরবেল স্ট্রিটের কর্নার ট্রাফিক লাইটের ব্যবস্থা করা, স্কুলে মুসলিম ছাত্রদের খাবরের ব্যাপারে সাহায্য করার জন্য বেশি মুসলমান সাহায্যকারী নিয়োগ দেয়া,  জ্যামাইকা ও ইউক্লিভ কিউ ৮ (ছ-৮) বাসকে ফরবেল স্ট্রিট পরিবর্তন করে পাশের সড়ক তলাট লেনে যাতায়াতের ব্যবস্থা করা এবং  এলাকার সার্বিক নিরাপত্তা, জীবনযাত্রা শংকামুক্ত করার জন্য ফরবেল স্ট্রিট ও লিবার্টি এভিনিউর কর্নারে ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প স্থাপন করা। পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে গ্র্যান্ড এভিনিউ সাবওয়ে থেকে ৮০ স্ট্রিটে হাডসন (স্ট্রিট) পর্যন্ত বিস্তৃত মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান অধিক নিরাপদ বোধ করবে। পরে  এসব দাবি সংবলিত পত্র কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সহকারী নির্বাহী কর্মকর্তা জেসি স্লিজ ও কাউন্সিল মেম্বার রাফায়েল জুনিয়রের হাতে দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV