Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের দুটো বিক্ষোভ সমাবেশ : জাতিসংঘের মহাসচিবকে স্মারকলিপি, আন্দোলনের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: November 12, 2016 | 4:30 PM

নিউইয়র্ক : বাংলাদেশে অতি সম্প্রতি নাসিরনগরসহ সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, মন্দির ভাংচুর, লুটপাট ও পশু সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মালাউন উক্তির প্রতিবাদে নিউইয়র্কে গত ১১ নভেম্বর দুপুরে এবং বিকেলে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্যোগে দুটো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে পশু সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষোভ সমাবেশের পূর্বে হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে মহাসচিব বানকি মুনের বরাবারে স্মারকলিপি প্রদান করা করে। স্মারকলিপি প্রদান করেন স্বপন দাস, শুভ রায়, ভজন সরকার, অমিত ঘোষ ও রীনা সাহা। এনা
শুভ রায়ের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিতাংশু গুহ, দীপক চক্রবর্তী, নির্মাল পাল, সুশীল সাহা, নয়ন বড়–য়া, জাস্টিস ফর হিন্দুর সভাপতি ভ্রিসেন্ট ব্রনো, প্রিয়তোষ দে, মুক্তি দত্ত, স্বপন দাস, অমিত ঘোষ, ভজন সরকার, রীনা সাহা, ডা. মিতা ঘোষ, তপন সেন, শ্রুজিতা হিয়া, স্টেসি রায়, নিকিতা দে, বিষ্ণু ঘোষ, শ্যামল রায় প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন শিতাংশু গুহ। তিনি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, যত দিন পর্যন্ত পশু সম্পদ মন্ত্রী ছায়েদুল হক পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা ডিসেম্বর মাসে হোয়াইট হাইজের সামনের বিক্ষোভ করবো। তিনি আরো বলেন, পশুমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য বা বিবৃতি প্রত্যাশা করছি। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামল কর, দীপক দে, কার্তীক সরকার, লাবনী সেন, মুক্তা দে, কুমার বাবুল সাহা, রবীন্দ্র সরকার, যমুনা পাল, পল্লব সরকার, এটর্নী আশোক কর্মকার, আদর্শ বড়–য়া, প্রার্থ তালুকদার, অনিমেষ ঘোষ, অবিনাষ ঘোষ, সবোধ চন্দ্র পাল, প্রদীপ সূত্রধর, সমর রায়, জেমস রয়, অপরাজিতা কর, প্রিয়তোষ দে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে প্রাণীসম্পদ মন্ত্রী ছায়দুল হকের পদত্যাগ এবং সন্ত্রাসীদের মদদদাতা ও প্রশ্রয়দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। গত ১১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরেন সংগঠনের নেতা-কর্মীরা।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ইউএসএ, আন্তর্জাতিক হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া মিশন ইউএসএ, সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউনাইটেড হিন্দু সোসাইটিসহ বেশকিছু সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে এই বিক্ষোভে অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার রায় জানান, বিক্ষোভ শেষে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। শিগগির ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বরাবরে স্মারকলিপি দেয়া হবে। সরকার আমাদের নিরাপত্তা দিতে পারছে না। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ দাস, দিলীপ নাথ, গৌরাঙ্গ কুন্ডু, শ্যামল চক্রবর্তী, ধ্রুব চক্রবর্তী, শংকর দে, রোজালিন ডি’কস্তা, সবিতা দাশ, জয় তুর্য চৌধুরী, যমুনা পাল, সুভেন রায়, আশিস পুরকায়স্থ, রিটন রায় প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV