নিউইয়র্কে ব্রঙ্কসের রাস্তায় শোভা পাচ্ছে বাংলাদেশের শহীদ মিনার ও স্মৃতিসৌধের বিশাল প্রতিকৃতি
নিউইয়র্ক : নিউইয়র্কের রাস্তায় শোভা পাচ্ছে বাংলাদেশের গৌরবোজ্জল মুক্তিযুদ্ধ ও শহিদ মিনারের বিশাল এক প্রতিকৃতি। প্রায় ৪০০ ফুটের এ বিশাল প্রতিকৃৃতির কাজ শেষ হয়েছে বুধবার। ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টার্লিং এভিনিউ এ দৃষ্টিনন্দন এ শিল্পকর্মের দিকে এখন নজর প্রবাসী বাংলাদেশীসহ আমেরিকানদের। সেখানে বসবাসকারী বাংলাদেশীরা এতে অভিভূত, আবেগ আপ্লুত। খুব শিগগিরই এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমেরিকার মতো দেশের গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে এই প্রতিকৃতি করার পরিকল্পনা করেন এস আর লিংকন নামে এক প্রবাসী বাংলাদেশী। আর রং তুলির আচড়ে এটিকে অসাধারন এবং অর্থবোধক করে ফুটিয়ে তোলেন এ সময়ের গুণী চিত্রকর টিপু আলম। এস আর লিংকন এর আগে বাংলাদেশের পতাকা হাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন বিশ্বভ্রমনে। প্রায় ৩৬টি দেশ সাইকেলে ভ্রমন করেন তিনি। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের গৌরভগাথাকে পৌচ্ছে দেন বিশ্ব মানচিত্রে। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা উল্লেখ করে লিংকন বলেন, দীর্ঘ সাইকেল ভ্রমন শেষে জীবন জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে স্থায়ী হই। আমার ব্যবসা প্রতিষ্ঠান এশিয়ান ড্রাইভিং স্কুল ও তানিয়া বিউটি সেলুনের বিশাল দেয়াল ফাকা দেখে আমার মাথায় এই আইডিয়া আসে। সিদ্ধান্ত নেই এখানে এমন একটা ক্যানভাস হবে যা দেখে সবার মনে ভাষা শহিদ এবং শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মৃতিপটে ভেসে ওঠে। প্রতিকৃতির চিত্রকর টিপু আলম বলেন, এই কাজের জন্য তেমন কোন পারিশ্রমিক নেইনি। মুক্তিযুদ্ধ কিংম্বা ভাষা আন্দোলনে অংশ নেয়ার সুযোগ পাইনি। তাই রংতুলির ভাষায় আমি ও আমার প্রতিষ্ঠান আইল এমন একটা গৌরভদীপ্ত কাজের অংশ হয়ে থাকি। এমন একটি চেতনার জায়গা থেকেই অক্লান্ত পরিশ্রমে মাত্র অল্প কয়েকদিনে কাজটি শেষ করেছি। প্রবাসনিউজ.কম
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners