Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মা’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: November 12, 2016 | 6:22 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ১১ নভেম্বর শুক্রবার বাদ জুমা বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের মা মরহুমা কাছাই বিবির মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।banglabazar-masjid-milad-3
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন।

ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মা’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে আলহাজ গিয়াস উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে তার মা মরহুমা কাছাই বিবির আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
দোয়া-মোনাজাতে মরহুমা কাছাই বিবির আত্মার মাগফেরাতসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।banglabazar-masjid-milad-4
উল্লেখ্য, আলহাজ গিয়াস উদ্দিনের মা মরহুমা কাছাই বিবি ২০১১ সালের ১১ নভেম্বর সিলেটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ