Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
সব ক্যাটাগরি

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন : এফবিআই পরিচালকের ওপর হারের দায় চাপালেন হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: November 12, 2016 | 11:39 PM

নির্বাচনের তিন সপ্তাহ আগেও জনপ্রিয়তায় ট্রাম্পের থেকে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন। কিন্তু নির্বাচনে বেশ বড় ব্যবধানেই হরেছেন তিনি। আর সেই হারের জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর প্রধান জেমস কমিকে দায়ী করলেন তিনি।
নির্বাচনের ঠিক আগের সপ্তাহে জেমস কমি হিলারির ইমেইল নিয়ে নতুন করে তদন্তের কথা বলেন। আর তাতেই ভাটা পড়ে হিলারি জনপ্রিয়তায়। নির্বাচনের আগ মূহুর্তে কমি তার তদন্তে হিলারিকে নির্দোষ বলে জানালেও ততদিনে জনপ্রিয়তায় হিলারির সমান অবস্থানে চলে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি এই প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচনের আগে জেমস কমি সেক্রেটারি অব স্টেটের ইমেইল নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দেন। আর সে কারণে থমকে যায় আমার ক্যাম্পেইন।
অবশ্য এই কথাটি হিলারি সাংবাদিকদের জানাননি। বরং একজন ডোনারের সঙ্গে ফোনালাপকালে তা গণমাধ্যমের কাছে চলে আসলে বিষয়টি জানা যায়।
এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে দেশ জুরে ট্রাম্প বিরুদ্ধে চলছে আন্দোলন। এখন পর্যন্ত সেই আন্দোলনে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। অন্যদিকে বারাক ওবামা জানিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি প্রস্তুত। বিবিসি। ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ