Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
সব ক্যাটাগরি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ট টাইম থাকবেন হোয়াইট হাইজে

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: November 13, 2016 | 7:37 AM

এম রবিউল্লাহ: জানুয়ারি থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার উপদেষ্টাদের সঙ্গে কথা বলে এমনটাই জানায় মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক। আমাদের সময়.কম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক ও ওয়াশিংটনের মধ্যে সময় ভাগাভাগি করেই থাকবেন। নিউইয়র্কের বাড়িতে ট্রাম্পের নিজের পছন্দের একটি প্রকাশ। ওই বাড়িটি ২৪ ক্যারোটের স্বর্ণ ও দামী মার্বেল পাথর দিয়ে তৈরি। বিলাসবহুল এই বাড়িটি ‘ট্রাম্প টাওয়ার’ নামে পরিচিত। এটি নিউইয়র্কের ৫ এভিনিউতে অবস্থিত।

ট্রাম্পের এক সহকারীর বরাত দিয়ে নিউইয়র্ক জানায়, নির্বাচনী ক্যাম্পেইন শেষ করে ট্রাম্প টাওয়ারে এসে নিজের বিছানায় থাকতে স্বাচ্ছন্দ বোধ করেন এ ধনকুবের। নিজের বিছানা থেকে ট্রাম্প ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

এদিকে নতুন ফার্স্ট লেডি মেলানিয়া নাউসের হোয়াইট হাউজের বাসিন্দা হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তার ছেলে ব্যারন ট্রাম্প নিউইয়র্কের একটি স্কুলে পড়েন। তার স্কুলের বছরের মাঝামাঝি সময় এটি। তবে কবে নাগাদ তিনি হোয়াট হাউজে যাবেন তা এখনো স্পষ্ট নয়।

ট্রাম্পের উপদেষ্টাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প সম্ভবত সপ্তাহের অধিকাংশ সময় ওয়াশিংটনে কংগ্রেসম্যানদের সঙ্গে থেকে কাজ করবেন। তবে কাজ শেষ করে নতুন প্রেসিডেন্ট নিউ ইয়র্কে ‘ট্রাম্প টাওয়ার’ ই ফিরে আসবেন। নিউজার্সিতে তিনি তার গলফ ক্লাবে আসবেন ছুটির দিনে এছাড়া পাম বিচে মার-এ- লাগো এস্টেটেও অবসর কাটাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমস আরো জানায়, ট্রাম্প পরিচিতদের চেয়ে জনার্কীর্ণ মানুষের ভিড় থাকতেই বেশি পছন্দ করেন। তার এমন পছন্দের কারণেই তিনি হোয়াটই হাউজ থেকে নিউইয়র্কের ‘ট্রাম্প টাওয়ারে’ ফিরে আসবেন বলেও ট্রাম্পের সহকারী জানান।

গত তিন দশকের বেশি সময় ধরে ট্রাম্প টাওয়ারে বসবাস করছেন বিলেনিয়ারি রিয়েল এস্টেট ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এটি তার অত্যন্ত প্রিয় স্থান। ৫৯ তলা ট্রাম্প টাওয়ারের ২৬ তলায় ট্রাম্পের অফিস রয়েছে। এখানেই তিনি থাকেন। অধিকাংশ সময় ট্রাম্প ভোর ৫টায় ঘুম থেকে উঠেন। তিনি সকালে ঘুম থেকে উঠে নিউ ইয়র্ক পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস পত্রিকা পড়েন। এরপর তিনি অন্য পত্রিকা পড়েন। টেলিভিশনে তিনি সকালের সংবাদও শোনার কথা জানিয়েছেন ট্রাম্পের সককারীরা। সূত্র: এনডিটিভি ও নিউইয়র্ক টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ