Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিসমূহে বিদেশী ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ছে, পছন্দের তালিকায় ৩৫ ভার্সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: November 13, 2016 | 12:12 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : উচ্চ শিক্ষার জন্যে গত বছর ১০ লাখ বিদেশী ছাত্র এসেছেন যুক্তরাষ্ট্রে। প্রতি বছর একইধারায় মেধাবি ও বিত্তশালীরা আসছে এবং তাদের সিংহভাগই শিক্ষা শেষে নিজ দেশে ফিরছেন না। অর্থাৎ গোটাবিশ্বের মেধা ব্যবহৃত হচ্ছে এই যুক্তরাষ্ট্রে। শুধু তাই নয়, বিভিন্ন দেশে যারা নেতৃত্ব দিন অথবা রাষ্ট্র পরিচালনায় নীতি-নির্দ্ধারক হিসেবে কাজ করেন, তাদেরও সিংহভাগই যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণকারি। সাম্প্রতিক সময়ে যারা বিলিয়নেয়ার হয়েছেন কিংবা নোবেল পুরস্কার পেয়েছেন অথবা সমাজ-পরিবর্তনে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী ব্যবসা, গবেষণা অথবা অন্য কোন মতবাদ উদ্ভাবন করেছেন-তাদের সিংগভাগই যুক্তরাষ্ট্রের ডিগ্রিধারী। আর এসব কারণেই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিসমূহে বিদেশী ছাত্র-ছাত্রীদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে আপেল, গুগল এবং মাইক্রোসফ্্ট’র জনকেরা স্ট্যানফোর্ড, হার্ভার্ড, এমআইটিতে লেখাপড়া করায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের আকর্ষণ বিস্তৃত হয়েছে গোটা বিশ্বে। মার্কিন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী ছাত্র-ছাত্রীদের হাল-হকিকত নিয়ে পরিচ্ছন্ন একটি রিপোর্ট প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তা এখানে উল্লেখ করা হলো। উল্লেখ্য, গত এক দশকে বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্যসংখ্যক ছাত্র-ছাত্রী এসেছেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্যে। প্রতি বছরই বাড়ছে সে সংখ্যা।

সবচেয়ে আকর্ষণীয় ৩৫ ভার্সিটির সর্বশেষ নম্বরে রয়েছে নর্থ ক্যারলিনার দুরহামে এবং এটির নাম ডিউক ইউনিভার্সিটি। এর মোট ছাত্র-ছাত্রীর ১০% হচ্ছেন বিদেশী। আর এই বিদেশী ছাত্র-ছাত্রীর মধ্যে ৯২% ই কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন করছেন। ৩৪ নম্বরের মিনেসোটার সেন্ট পোলস্থ ম্যাকালেস্টার কলেজে ইন্টারন্যাশনাল ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪%। এর ৯১% ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট করছেন। ৩৩ নম্বরে ভারমন্ট রাজ্যের মিডলব্যুরি সিটিতে অবস্থিত মিডলব্যুরি কলেজের মোট ছাত্র-ছাত্রীর ১১% হলেন বিদেশী। এর ৯৬% ই বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করছেন।

৩২ ক্রমিকে আইওয়ার গ্রিনেলা সিটিতে অবস্থিত গ্রিনেলা কলেজে ইন্টারন্যাশনাল ছাত্র-ছাত্রীর হার ১৩%। এদের ৯৩% কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখাচ্ছেন ৪ বছরের কোর্স শেষে। ৩১ নম্বরে ম্যাসেচুসেট্্স রাজ্যের ওয়েলসি কলেজে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১২%। এদের ৯২%ই ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন করছেন। ৩০ নম্বরের এমরয় ইউনিভার্সিটির ১৬% ছাত্র-ছাত্রী হচ্ছেন বিদেশী। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশী ছাত্র-ছাত্রীর ৮৪%ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখাচ্ছেন।

ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটিতে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া রয়েছে ২৯ নম্বরে। এতে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৪%। এসব ছাত্র-ছাত্রীর ৮৮% বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করছেন। ম্যাসেচুসেট্্স রাজ্যের ওয়ালথাম সিটিতে অবস্থিত বেন্টলী ইউনিভার্সিটি রয়েছে পছন্দের ২৮ নম্বরে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৬%। এর ৮৬% ই গ্র্যাজুয়েশন করেন বিশেষ কৃতিত্বের সাথে।

২৭ নম্বরের টেক্সাস রাজ্যের হিউস্টন সিটির রাইস ইউনিভার্সিটির মোট ছাত্র-ছাত্রীর ১২% হলেন বিদেশী। এতের ৮৪%ই কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেন।
ম্যাসেচুসেট্্স রাজ্যের উইলিয়ামস কলেজ রয়েছে ২৬ নম্বরে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ৮%। এর হান্ড্রেড পার্সেন্টই কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেছেন। ২৫ ক্রমিকে কানেকটিকাট রাজ্যের নিউ হ্যাভেন সিটিতে অবস্থিত ইয়েল ইউনিভার্সিটির ১০% ছাত্র-ছাত্রী হচ্ছেন বিদেশী। আর এদের মধ্যে ৯৪% ই বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেছেন।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি রয়েছে পছন্দের তালিকায় ২৪ নম্বরে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ৮% এবং এর মধ্যে বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেন ৯৪%। ম্যাসেচুসেট্্স রাজ্যের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড ইউনিভার্সিটি রয়েছে ২৩ ক্রমিকে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ৮% এবং এদের ৯৪%ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখান। ২২ ক্রমিকে রয়েছে ইলিনয় রাজ্যের শিকাগোতে অবস্থিত ইউনিভার্সিটি অব শিকাগো। এতে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১০% এবং এর মধ্যে ৯৩%ই ভালো রেজাল্ট দেখাচ্ছেন। ২১ নম্বরে থাকা নিউইয়র্কের রচেস্টার ইউনিভার্সিটির ১৭% বিদেশী ছাত্র-ছাত্রীর ৮৩%ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখান।

পেনসিলভেনিয়া রাজ্যে সোর্থমোর কলেজ রয়েছে পছন্দের ২০ নম্বরে। এতে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১০%। এর মধ্যে ৪ বছরের কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন ৯৬%। নিউ হ্যামশায়ার রাজ্যের হ্যানভার সিটির ডার্টমাউথ কলেজ রয়েছে ১৯ নম্বরে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ৯% এবং কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেন ৯৮%। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি খ্যাত বার্কলে-তে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৪% এবং এর মধ্যে ৮৯% কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেন। এটি রয়েছে বিদেশী ছাত্র-ছাত্রীদের পছন্দের ১৮ নম্বরে।

১৭ নম্বরে রয়েছে ম্যাসেচুসেট্স রাজ্যের বস্টন ইউনিভার্সিটি। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৮% এবং বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেন ৮৩%।
১৬ নম্বরের ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির ৯% ছাত্র-ছাত্রী হলেন বিদেশী। ক্যালিফোর্নিয়া রাজ্যের প্যাসাডোনায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশী ছাত্র-ছাত্রীদের ৯২% ভালো রেজাল্ট করছেন।

ক্যালিফোর্নিয়ার ক্লিয়ারমন্ট সিটিতে অবস্থিত হার্ভে মাড কলেজ রয়েছে ১৫ ক্রমিকে। সেখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৩% এবং কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখাচ্ছেন ৮০% বিদেশী ছাত্র-ছাত্রী। ম্যাসেচুসেট্্স রাজ্যের নর্থেম্পটন সিটির স্মীথ কলেজ রয়েছে পছন্দের ১৪ ক্রমিকে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৪% এবং এদের ৯৪%ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখিয়েছেন। পেনসিলভেনিয়া রাজ্যের পিট্সবার্গে অবস্থিত কার্নেগী মেলন ইউনিভার্সিটি রয়েছে ১৩ নম্বরে। এখানে মোট ছাত্র-ছাত্রীর ১৬% হলেন বিদেশী। আর ভালো রেজাল্ট দেখিয়েছেন ৮৬%।

ওকলাহোমা রাজ্যে অবস্থিত ১২ নম্বরের ইউনিভার্সিটি অব টালসার ২৭% ছাত্র-ছাত্রীই হলেন বিদেশী। এদের ৮৩%ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখিয়েছেন।
রোড আইল্যান্ড রাজ্যের প্রভিডেন্স সিটিতে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটি রয়েছে ১১ নম্বরে। এখাকার মোট ছাত্র-ছাত্রীর ১২% হলেন বিদেশী। এই বিদেশীদের ৯২%ই কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখাচ্ছেন। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার অবস্থান ১০ নম্বরে। এখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১১% এবং তাদের ৯৫%ই ভালো রেজাল্ট করেন।

৯ নম্বরে থাকা ম্যাসেচুসেট্্স রাজ্যের ওয়ালথামে অবস্থিত ব্র্যান্ডিজ ইউনিভার্সিটির ১৮% ছাত্র-ছাত্রীই বিদেশী এবং তার ৯৬%ই ভালো রেজাল্ট দেখাচ্ছেন।
নিউজার্সি রাজ্যের প্রিন্সটন ইউনিভার্সিটি রয়েছে ৮ নম্বরে। এর ১১% ছাত্র-ছাত্রীই হলেন বিদেশী। এর মধ্যে ৯৬% কৃতিত্বপূর্ণ রেজাল্ট দেখিয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জর্জটাউন ইউনিভার্সিটি রয়েছে ৭ নম্বরে। এখানকার মোট ছাত্র-ছাত্রীর ১৪% হলেন বিদেশী। বিদেশীদের ৯৩%ই ভালো রেজাল্ট দেখাচ্ছেন। ম্যাসেচুসেট্্স রাজ্যের সাউথ হ্যাডলিতে অবস্থিত মাউন্ট হলিউক কলেজের অবস্থান ৬ নম্বরে। সেখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ২৫%। কৃতিত্বপূর্ণ ফলাফল দেখাচ্ছেন বিদেশীদের ৯০%।

পছন্দের পঞ্চম শীর্ষে থাকা বস্টনের এমআইটিতে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১০%। আর এসব বিদেশীদের ৮৯%ই ভালো রেজাল্ট করছেন। নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি হচ্ছে বিদেশীদের পছন্দের চতুর্থ স্থানে। সেখানে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৪% এবং এই বিদেশীদের ৯৮%ই কৃতিত্বপূর্ণ ফলাফল দেখাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার ক্লিয়ারমন্টে অবস্থিত ম্যাককিনান কলেজে বিদেশী ছাত্র-ছাত্রীর হার ১৭%। এটি রয়েছে পছন্দের তালিকায় তৃতীয় স্থানে। এসব ছাত্র-ছাত্রীর ৯৪%ই কৃতিত্বপূর্ণ ফলাফল দেখাচ্ছেন।

দ্বিতীয় শীর্ষে থাকা পেনসিলভেনিয়ার ব্রীন মায়ার কলেজের ২৫% হলেন বিদেশী ছাত্র-ছাত্রী এবং এদের ৯২%ই ভালো রেজাল্ট দেখাচ্ছেন। পছন্দের এক নম্বরে রয়েছে ম্যাসেচুসেট্্স রাজ্যের ব্যবসন পার্কে অবস্থিত ব্যবসন কলেজ। এর ২৭% ছাত্র-ছাত্রীই হলেন বিদেশী। আর এসব ছাত্র-ছাত্রীর ৯২% গ্র্যাজুয়েশন করছেন বিশেষ কৃতিত্বের সাথে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV