Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

‘৯০ এর ঐতিহাসিক ১০ দফার সাথে অসঙ্গতিপূর্ণ শিক্ষানীতি বাতিলের দাবি বাসদ সমর্থক ফোরামের

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: December 12, 2010 | 10:47 AM

নিউইয়র্ক:  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সমর্থক ফোরামের পক্ষে সাবেক ছাত্র নেতা মো:জামান তপন এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার প্রণীত ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অতীতের ছাত্র-জনতার আকাঙ্খাবিরোধী শিক্ষানীতিসমূহেরই ধারাবাহিকতা। অতীতের শিক্ষানীতিসমূহের মতই এ শিক্ষানীতিতেও ‘টাকা যার শিক্ষা তার’ এ স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। কার্যত এ শিক্ষানীতি প্রনয়ণের মাধ্যমে স্বৈরাচারবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে রচিত ছাত্রসমাজের ঐতিহাসিক ১০ দফার অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অবিলম্বে এ শিক্ষানীতি বাতিল করে ছাত্র জনতার আকাঙ্খিত সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও একই পদ্ধতির শিক্ষানীতি প্রনয়ণের উদ্যোগ নেয়া না হলে ছাত্রসমাজকে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিবৃতিতে তিনি বলেন ‘বর্তমান শিক্ষানীতিতে শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করা হয়েছে। সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বেতন-ফি বাড়ানোর প্রস্তাব কার্যত দরিদ্র-সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার আওতার বাইরে ঠেলে দিবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেলে শিক্ষার নামে যে বাণিজ্য চলছে সরকারি নীতি তাকে আরো পরিপুষ্টি যোগাবে। সংবিধানে উল্লেখিত একইধারার বৈষম্যহীন শিক্ষার দাবি লঙ্ঘন করে বিদ্যমান বিভিন্ন বৈষম্যমূলক ধারাসমূহ (সরকারি-বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা) বহাল রেখে বিভিন্ন ধারার সমন্বয়ের নামে কিছু নির্ধারিত বিষয় পড়ানোর প্রস্তাবনা জনগণের সাথে প্রতারণার শামিল। কূপমন্ডুক ও পশ্চাদমুখী মাদ্রাসা শিক্ষায় ‘নতুন প্রাণ সঞ্চার’ করার ঘোষণা আর সরকারের ‘ডিজিটাল বাংলাদেশের’ স্লোগান স্ববিরোধিতার প্রকৃষ্ট উদাহরণ ছাড়া আর কী হতে পারে। এমনকি মাদ্রাসাসমূহকে পরিচালনার লক্ষ্যে যে এফিলিয়েটিং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে তা বিশ্ববিদ্যালয় ধারণার সাথে চুড়ান্ত অসংগতিপূর্ণ। বিবৃতিতে তিনি আরো বলেন, ”সরকার একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে মৌলবাদীদের হুঙ্কারকে অজুহাত হিসেবে দেখিয়ে শিক্ষানীতি থেকে ‘সেক্যুলার’ শব্দটি বাদ দিয়েছে। যদিও সেক্যুলার শব্দটি থাকলেও এ শিক্ষানীতিকে সেক্যুলার বলা যেত না। বাস্তবে শিক্ষানীতির সূচনার অংশে শিক্ষার ‘উদ্দেশ্য ও লক্ষ্যে’ যেসব কথা বলা হয়েছে এবং ভেতরে যেসব প্রস্তাবনা হাজির করা হয়েছে তা চূড়ান্ত বিরোধাত্মক।” তিনি অবিলম্বে এ শিক্ষানীতি বাতিল করে ছাত্র জনতার আকাক্সিক্ষত সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও একই পদ্ধতির শিক্ষানীতি প্রনয়ণের দাবি জানান। এছাড়া সম্প্রতি স্বৈরশাসক এরশাদ ‘৯০ এর গনঅভ্যুথান নিয়ে যে কটাক্ষ করেছে তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবৈধ ভাবে ক্ষমতা দখলের দায়ে স্বৈরাচারী এরশাদের বিচারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ